গর্জনিয়ার পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত এসএমসির প্রথম সভা অনুষ্ঠিত

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত স্কুল ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টায় বিদ্যালয় কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু। সভাটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আমিনুর রশিদ চৌধুরী। সভায় বক্তব্য দেন কমিটির সহসভাপতি ও দাতা প্রতিনিধি (সাংবাদিক) […]

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়ার খুটাখালীতে বাসের ধাক্কায় হিউম্যান হলারের ৪ যাত্রী নিহত

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৭টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালীতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই খুটাখালী ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। নিহত ৪ যাত্রীর মধ্যে জসিম উদ্দিন (২৭) ও মোহাম্মদ শাহেদ (৩০) নামের দু’জনের পরিচয় পাওয়া গেলেও তাৎক্ষণিক অন্যদের নাম-ঠিকানা পাওয়া যায়নি। নিহত দুই সন্তানের জনক জসিম খুটাখালী ইউনিয়নে ৬নং ওয়ার্ড সেগুনবাগিচা এলাকার মৃত মতিউর রহমানের […]

উখিয়া উপজেলা ফুলের দোকান ও ইভেন্ট ম্যানেজমেন্ট মালিক সমিতির বার্ষিক মিলনমেলা ও প্রীতিভোজ সম্পন্ন

গত ১১ই আগস্ট বর্ণাঢ্য ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে উখিয়া উপজেলা ফুলের দোকান ও ইভেন্ট ম্যানেজমেন্ট মালিক সমিতির বার্ষিক মিলনমেলা ও প্রীতিভোজ স্থানীয় ৭১ কনভেনশন হলে অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ​উক্ত মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ফুলের দোকান ও ইভেন্ট ম্যানেজমেন্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত […]

কক্সবাজারে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জিয়াবুল হক গ্রেপ্তার

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদক উদ্ধার, সন্ত্রাস দমন এবং পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে নিরলসভাবে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায়, গত ১০ আগস্ট ২০২৬ তারিখ রাত অনুমান ২২:৪৫ ঘটিকায় কক্সবাজার জেলা সদরের হোটেল-মোটেল জোনে অবস্থিত ‘বাগান বাড়ি রেস্তোরাঁ’র সামনের এলাকায় র‌্যাব-১৫, কক্সবাজার এবং র‌্যাব-০৭, চট্টগ্রাম-এর একটি যৌথ আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে […]

অবৈধ অস্ত্র উদ্ধারে কক্সবাজার জেলায় শ্রেষ্ঠ অফিসার রামু থানার এসআই নিক্সন চৌধুরী

কক্সবাজার জেলায় অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শ্রেষ্ঠ অফিসার হিসেবে পুরস্কৃত হয়েছেন রামু থানার সাব-ইনস্পেক্টর (এসআই) নিক্সন চৌধুরী। জেলা পুলিশ লাইন্সে আয়োজিত মাসিক কল্যাণ সভায় কক্সবাজারের পুলিশ সুপার তাঁর হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন। রামু থানা এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধ দমনে বিশেষ দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কার দেওয়া […]

রামুতে ফ্যামিলি কার্ড শুমারি কর্মসূচিতে স্বেচ্ছাসেবক পদে নিয়োগ পেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শহিদুর রহমান

রামুতে ফ্যামিলি কার্ড শুমারি কর্মসূচির স্বেচ্ছাসেবক পদে নিয়োগ পেয়েছেন কাউয়ারখোপ ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শহিদুর রহমান। তিনি উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলামের ছেলে। শহিদুর রহমান কাউয়ারখোপ ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন বলে জানা গেছে। রামু উপজেলা প্রশাসনের ফ্যামিলি কার্ড শুমারি কর্মসূচির স্বেচ্ছাসেবক পদে নিয়োগ পরীক্ষার প্রকাশিত ফলাফলের ৮৯ নম্বর […]

উখিয়ার আরেফাত একাডেমিতে এসএসসি ফলাফলে চমক, ৭ গোল্ডেন A+সহ ১৭ জিপিএ-৫

কক্সবাজারের উখিয়া উপজেলার কোটবাজার-ভালুকিয়া রোডে অবস্থিত আরেফাত একাডেমি দীর্ঘদিন ধরে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সাফল্যের লক্ষ্যে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে প্রতিষ্ঠানটি অর্জন করেছে উল্লেখযোগ্য সাফল্য।প্রকাশিত ফলাফলে আরেফাত একাডেমির ৭ জন শিক্ষার্থী গোল্ডেন A+ এবং মোট ১৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এতে শিক্ষক, শিক্ষার্থী […]

উখিয়ায় এসএসসি সাফল্যের শীর্ষে পালং আদর্শ উচ্চ বিদ্যালয়, জিপিএ-৫ পেল ১২ জন

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের উখিয়ার ঐতিহ্যবাহী পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এবারও সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে। প্রকাশিত ফলাফলে বিদ্যালয়ের সাধারণ ও কারিগরি শাখা মিলিয়ে মোট ১২ জন শিক্ষার্থী জিপিএ-৫ (এ+) অর্জন করেছে। একই সঙ্গে সম্মিলিত পাশের হারে বিদ্যালয়টি উখিয়া উপজেলায় তৃতীয় স্থান অর্জন করেছে। বিদ্যালয়ের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, সাধারণ শাখায় বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা […]

নুরুল হুদা ওরফে (গুরা মিয়া) কর্তৃক মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ

আওয়ামী লীগের ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় অর্থের যোগানদাতা, চাঁদাবাজি ও ব্যবসায়ীদের হয়রানির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আলোচিত নুরুল হুদা(গুরা মিয়া)কর্তৃক আমার বিরুদ্ধে আয়োজিত কথিত সংবাদ সম্মেলনে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সকল আইনশৃঙ্খলা বাহীনি,রাজনৈতিক নেতাকর্মী ও সকলকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি। একটি স্বার্থান্বেষী মহলের ইন্ধন ও […]

মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান: শতভাগ দেশীয় জনবলে পরিচালনায় সন্তোষ প্রকাশ

সফরসূচি অনুযায়ী, রবিবার (০৯ আগস্ট ২০২৬) সকাল ১০টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের হেলিপ্যাডে অবতরণ করেন। পরে তিনি প্রকল্পের প্রশাসনিক ভবনে যান। সকাল ১১টা থেকে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত প্রধানমন্ত্রী প্রকল্পের সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত ব্রিফিং গ্রহণ করেন। এ সময় প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁকে বিদ্যুৎকেন্দ্রের বর্তমান অবস্থা, বিদ্যুৎ উৎপাদন ও পরিচালন কার্যক্রম, উৎপাদন সক্ষমতা, […]