কক্সবাজারের উখিয়া উপজেলার কোটবাজার-ভালুকিয়া রোডে অবস্থিত আরেফাত একাডেমি দীর্ঘদিন ধরে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সাফল্যের লক্ষ্যে কাজ করে আসছে।
এরই ধারাবাহিকতায় এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে প্রতিষ্ঠানটি অর্জন করেছে উল্লেখযোগ্য সাফল্য।
প্রকাশিত ফলাফলে আরেফাত একাডেমির ৭ জন শিক্ষার্থী গোল্ডেন A+ এবং মোট ১৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে।

প্রতিষ্ঠানের শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার মান আরও উন্নত করে ভালো ফলাফল ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।
আরেফাত একাডেমির এবারের ফলাফল উখিয়ার শিক্ষা অঙ্গনে প্রতিষ্ঠানটির অবস্থান আরও শক্তিশালী করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।