র‌্যাবের যৌথ অভিযানে পেকুয়ার হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

কক্সবাজার জেলার পেকুয়া থানাধীন চাঞ্চল্যকর ও বহুল আলোচিত হত্যা মামলার এজাহারনামীয় ১নং আসামি মোহাম্মদ সিফাত(২৬)’কে টেকনাফ এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫ ও র‌্যাব-৭। গত ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ২১:৩০ ঘটিকায় র‌্যাবের যৌথ আভিযানিক দলটি গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানাধীন মহেশখালীয়া পাড়া বটতলী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক […]

বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কাস্টমস কর্মকর্তার

কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মিরসরাইয়ের কাস্টমস কর্মকর্তা আবদুল আলীম (৩৬)। রোববার (৬ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামমুখী লেনের ফেনীর লালপোল এলাকায় স্টার লাইন ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল আলীম মিরসরাই উপজেলার বারইয়ারহাট এলাকার আবদুল কাদেরের ছেলে। তিনি সিলেটের মৌলভীবাজার কাস্টমস অফিসে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও […]

‘চিড়া-মুড়ি সঙ্গে নিয়ে ঢাকার সমাবেশে আসবেন’: জামায়াত আমির

‘চিড়া-মুড়ি সঙ্গে নিয়ে ঢাকার সমাবেশে আসবেন। জুলাই সনদের সব গণদাবি আদায় করা হবে’—কুমিল্লায় এক পথসভায় এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দুর্নীতি ও ফ্যাসিবাদমুক্ত দেশ গড়ার লক্ষ্যে জনগণের যেসব দাবি রয়েছে, সেগুলো আদায় করা হবে। দেশের মানুষ বর্তমানে গ্যাস, বিদ্যুৎ, পানি ও সার সংকটে […]

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযান, বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আরসার এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। র‌্যাব জানায়, শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি অভিযানিক দল উখিয়া থানার ১১ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মরাগাছতলা এলাকার মাল্টিপারপাস কমিউনিটি অ্যান্ড সার্ভিস সেন্টার (সাবেক আশ্রয়কেন্দ্র) সংলগ্ন […]

‘আমাদের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে’: প্রশাসনের ভূমিকা নিয়ে বিএনপি এমপির ক্ষোভ

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম বলেছেন, বর্তমান পরিস্থিতিতে সামনে দেশের জন্য ‘ঘোর অন্ধকার’ অপেক্ষা করছে। রোববার (৩০ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাম্প্রতিক দীর্ঘ যানজটের কারণে সৃষ্ট জনদুর্ভোগের প্রসঙ্গ তুলে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। শাহাদাত হোসেন সেলিমের অভিযোগ, প্রশাসনের […]

চকরিয়ায় ডাকাতি ও ধর্ষণ মামলার আসামি জিসান গ্রেফতার, অস্ত্রসহ সরাঞ্জাম উদ্ধার

চকরিয়ায় আলোচিত চাঞ্চল্যকর ডাকাতি ও ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি জিসান (২৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। জিসানকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি একনলা এলজি বন্দুক, গ্রিল কাটার যন্ত্র ও দেশীয় তৈরি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: […]

রামুতে র‍্যাবের অভিযানে ২০ হাজার পিস বিদেশি সিগারেটসহ যুবক আটক

কক্সবাজারের রামু উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)। শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বিদেশি সিগারেট মজুত ও বিক্রির অভিযোগে বেলাল উদ্দিন (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় তার হেফাজত থেকে ২০ হাজার পিস বিদেশি ‘মন্ড’ (Mond) সিগারেট জব্দ করা হয়। শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার […]

কক্সবাজারে র‌্যাবের অভিযানে পরোয়ানাভুক্ত অস্ত্রধারী সন্ত্রাসী ও ডাকাত কালু গ্রেফতার

কক্সবাজার পৌরসভা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিজ্ঞ আদালতের পরোয়ানাভুক্ত ও একাধিক মামলার আসামী অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ কালু (২৭)-কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) কক্সবাজার সদর থানাধীন শহীদ মিনার রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১৫ সদর ব্যাটালিয়ন কোম্পানির একটি চৌকস আভিযানিক দল নিয়মিত টহল ও আভিযানিক ডিউটি পালনকালে গোপন […]

র‌্যাবের যৌথ অভিযানে ধামরাইয়ের শংকর চন্দ্র মণ্ডল হত্যা মামলার প্রধান আসামি কক্সবাজারে গ্রেপ্তার

ঢাকা জেলার ধামরাই থানাধীন পশ্চিম কায়েতপাড়া এলাকায় চাঞ্চল্যকর শংকর চন্দ্র মন্ডল (২৮) হত্যা মামলার এজাহারভুক্ত ০১নং আসামি ওয়াজেদ হাজী (৫০)-কে যৌথ অভিযান পরিচালনা করে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫ ও র‌্যাব-০৪। গত ২৬ আগস্ট ২০২৬ তারিখ রাতে কক্সবাজার সদর থানাধীন কলাতলী ডলফিন মোড় সংলগ্ন ময়না হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত ০৮ আগস্ট ২০২৬ […]

কক্সবাজারে সোলাইমান ধলু হত্যা মামলার পলাতক আসামি হাছন গ্রেফতার

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন, মাদক ও অস্ত্র উদ্ধার, অপহরণ, হত্যাসহ সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের লিংক রোড এলাকায় চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছন (৩২)-কে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১৫, কক্সবাজার। গত ২৫ আগস্ট […]