নানা আয়োজনে ফুলপুরে জাতীয় মৎস্য পক্ষ পালিত

“রুপালি মৎস্যের স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ফুলপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ শেষে পরিষদের কনফারেন্স রুমে […]
ঈশ্বরগঞ্জে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যার পর পৌর শহরের বসুন্ধরা আবাসিক এলাকায় উপজেলা বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য প্রকৌশলী […]
ফুলপুরে মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত

বাংলাদেশের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ১৫ আগস্ট শনিবার সারা দেশে দোয়া ও মিলাদ মাহফিল করেন বিএনপি। তারে ধারাবাহিকতায় বিএনপির উদ্যোগে ময়মনসিংহের ফুলপুরে পৃথক পৃথক স্থানে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত ও মিলাদ মাহফিলের আয়োজন করেন। উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে বাদ আসর মিলাদ […]
চলো অভ্যাস বদলাই এই স্লোগানে ফুলপুরে পরিচ্ছন্নতা ক্যাম্পেইন

“পরিচ্ছন্নতা হোক প্রতিদিনের অভ্যাস”‘চল অভ্যাস বদলাই, যেখানেই আমি সেখানেই পরিচ্ছন্নতা’ ময়মনসিংহের ফুলপুর পৌরসভার উদ্যোগে ‘পরিচ্ছন্নতা হোক প্রতিদিনের অভ্যাস’ স্লোগানকে সামনে রেখে পরিচ্ছন্নতা বিষয়ে (১৫ আগস্ট) শনিবার দুপুরে জনসচেতনতা তৈরিতে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস সাধনা ত্রিপুরার নেতৃত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ শফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে ক্যাম্পেইনটি পরিচালিত হয়। ক্যাম্পেইনে […]
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও হওয়ায় ডা. আলমগীর হোসেনকে সংবর্ধনা

মেডিসিন, গ্যাস্ট্রো ও এন্ডোক্রাইন বিশেষজ্ঞ ডা. মো. আলমগীর হোসেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে দায়িত্ব পাওয়ায় তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সম্প্রতি রাজাসন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে ডা. মো. আলমগীর হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ডা. আলমগীর হোসেনকে সংবর্ধনা প্রদান করেন রাজাসন হাসপাতাল অ্যান্ড […]
বিএনপির স্থায়ী কমিটিতে রিজভীসহ নতুন চার নেতা

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে মনোনীত করা হয়েছে। তারা হলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম (ডোনার) এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ। শনিবার (১৫ আগস্ট) বিএনপির এক সংবাদ […]
নওগাঁয় শব্দদূষণের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ৩ পরিবহনকে জরিমানা

নওগাঁয় শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে অননুমোদিত হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে তিন পরিবহনচালককে জরিমানা করেছে মোবাইল কোর্ট। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি বাইপাস এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে তিনটি পরিবহনের বিরুদ্ধে তিনটি মামলা করা হয়। এসব মামলায় মোট ৩ […]
পত্নীতলায় পুলিশের অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক

নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১৫ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. নেহাত হোসেন (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) রাতে উপজেলার পূর্ব পাটিচড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা থানা পুলিশের একটি দল নেহাত হোসেনের নিজ বাড়ির সামনে হিয়ারিং সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় […]
ফুলপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা

ময়মনসিংহের ফুলপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস সাধনা ত্রিপুরার সভাপতিত্বে বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ, ফুলপুর বাসস্ট্যান্ডের যানজট নিরসন এবং অবৈধ দোকানপাট উচ্ছেদসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সভায় ইউএনও সাধনা ত্রিপুরা বলেন, উপজেলার […]
মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থী হিসেবে বিএনপির কয়েকজন শীর্ষ নেতার নাম আলোচনায় থাকলেও সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। রাজনৈতিক অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা, ব্যক্তিত্ব ও দীর্ঘদিনের রাজনৈতিক ভূমিকার কারণে […]