হাতকড়া পরেই বাবার জানাজায় আওয়ামী লীগ নেতা

চট্টগ্রামের চন্দনাইশে কারাগার থেকে সাড়ে ১১ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা শাহাদাৎ নবী খোকা। সোমবার (১৭ আগস্ট) দুপুরে চন্দনাইশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মধ্যম হারলা নাজির আলী কেরানীবাড়ি জামে মসজিদের ঈদগাহ মাঠে তার বাবা নুরুনবী সওদাগরের জানাজা অনুষ্ঠিত হয়। শাহাদাৎ নবী খোকা আওয়ামী লীগের চন্দনাইশ উপজেলা কমিটির […]

টেকনাফে ৭০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ২ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মোহাম্মদ আলী ও মোহাম্মদ আমিন নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, ১৭ আগস্ট অবৈধ মাদকদ্রব্য, অস্ত্র ও ওয়ারেন্ট তামিলের লক্ষ্যে টেকনাফ মডেল থানা এলাকায় অভিযান চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নের […]

নওগাঁয় পলিথিনবিরোধী সচেতনতা অভিযান, আইন ভাঙলে মোবাইল কোর্টের সতর্কবার্তা

একবার ব্যবহার্য প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা বাড়াতে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে। রোববার, ১৭ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২টা থেকে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এ প্রচারণা পরিচালিত হয়। এ সময় মুদি দোকান, খাবারের হোটেল, ফলের দোকান, ফার্মেসি, কাপড়ের দোকান, হার্ডওয়্যার দোকানসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক-কর্মচারী ও পথচারীদের একবার […]

গ্যাসসংকটে ২৬ দিন ধরে বন্ধ ময়মনসিংহের ২১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র,পরিচালক দায় দিলেন ড. ইউনূসের!

গ্যাসের পর্যাপ্ত সরবরাহ না থাকায় ময়মনসিংহের শম্ভুগঞ্জে অবস্থিত রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের (আরপিসিএল) ২১০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্রটি টানা ২৬ দিন ধরে বন্ধ রয়েছে। পাশাপাশি ময়মনসিংহ অঞ্চলের আরও দুটি বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন সক্ষমতাও অর্ধেকের নিচে নেমে গেছে। এতে ময়মনসিংহ বিভাগজুড়ে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি তৈরি হয়ে লোডশেডিংয়ের পরিমাণ বেড়েছে। আরপিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম রাশেদ এই […]

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’, বদলাবে নাম—অপরিবর্তিত থাকবে সেবা

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করেছে। সোমবার (১৭ আগস্ট) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে নতুন ব্র্যান্ডটি উন্মোচন করেছে রবি আজিয়াটা পিএলসি। রবি আজিয়াটার পক্ষ থেকে জানানো হয়েছে, ১৬ বছরের যাত্রা শেষে নতুন পরিচয়ে সামনে এসেছে ‘সার্কেল’। তবে ব্র্যান্ডের নাম পরিবর্তন হলেও গ্রাহকদের সঙ্গে অপারেটরের সম্পর্ক এবং বিদ্যমান সেবাগুলোতে কোনো […]

ভূমধ্যসাগরে ১০ দিন ভেসে থাকার পর ২৯ বাংলাদেশিসহ উদ্ধার, মৃত্যু ৯ বাংলাদেশির

লিবিয়ার তবরুক থেকে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে দিক হারিয়ে প্রায় ১০ দিন ভেসে থাকা একটি রাবারের নৌকা থেকে ২৯ বাংলাদেশিসহ ৩২ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। মিশরের মারসা মাতরুহ এলাকার উপকূল থেকে উদ্ধারের পর তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় নৌকাটিতে থাকা ৪২ জনের মধ্যে ৯ বাংলাদেশি ও একজন সুদানি নাগরিকসহ মোট ১০ জনের […]

পার্কিং সংকটে সড়কেই গাড়ির সারি, সকাল থেকে রাত যানজটে নাকাল চট্টগ্রাম

সকাল থেকে রাত পর্যন্ত যানজটে নাকাল বন্দরনগরী চট্টগ্রাম। নগরের কোথাও স্কুল ছুটির সময় গাড়ির দীর্ঘ সারি, কোথাও হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সামনে রোগী ও স্বজনদের অপেক্ষমাণ যানবাহন। আবার শপিংমল ও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের সামনে ক্রেতাদের গাড়িতে সংকুচিত হয়ে পড়ছে সড়ক। এর সঙ্গে যুক্ত হচ্ছে বাস, ট্রাকসহ অন্যান্য ভারী যানবাহন। ফলে নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট এখন […]

অযত্ন-অবহেলায় ধ্বংসের পথে নাটোরের রানি ভবানীর জন্মভিটা, সংরক্ষণের দাবি

নাটোরের রানি ভবানীর স্মৃতিবিজড়িত বগুড়ার আদমদীঘির ছাতিয়ানগ্রাম। এখানেই জন্মেছিলেন মহীয়সী এই নারী। তবে দীর্ঘদিনের অযত্ন-অবহেলায় তাঁর জন্মভিটা এখন হারিয়ে যেতে বসেছে। ঝোপ-জঙ্গলে ঢেকে গেছে ঐতিহাসিক স্থানটি। সংস্কার ও সংরক্ষণের অভাবে মুছে যাচ্ছে স্মৃতিচিহ্ন। পাশাপাশি দখল হয়ে যাচ্ছে আশপাশের জমিও। স্থানীয়দের দাবি, দ্রুত সরকারি উদ্যোগে রানি ভবানীর জন্মভিটা সংরক্ষণ করা হোক। ছাতিয়ান গ্রামের হাটের উত্তর-পশ্চিম কোণে […]

মঙ্গলবার থেকে নারীদের জন্য রাজধানীতে চালু হচ্ছে ‘পিংক বাস’, চালক-কন্ডাক্টরও নারী

রাজধানীর গণপরিবহনে নারীদের জন্য চালু হতে যাচ্ছে বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে পরিচালিত এই বাসে যাত্রীসেবার পাশাপাশি চালক ও কন্ডাক্টরের দায়িত্বেও থাকবেন নারীরা। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে এই বিশেষ বাস সার্ভিসের উদ্বোধন করা হবে। বিআরটিসির উদ্যোগটি সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে নেওয়া হয়েছে। বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম […]

ঈশ্বরগঞ্জে বর্ণাট্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। রোববার (১৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এসব কর্মসূচির […]