নয় মাস পর স্ত্রী ও বোনের সঙ্গে ইমরান খানের সাক্ষাৎ

কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান নয় মাস পর প্রথমবারের মতো তার বোন ও স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি এই নেতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগের মধ্যে দেশটির সুপ্রিম কোর্ট সাপ্তাহিক পারিবারিক সাক্ষাতের অনুমতি দেওয়ার পর এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান ২০২৩ সাল থেকে বিভিন্ন মামলায় আদিয়ালা কারাগারে বন্দি […]
একাদশে ভর্তিতে বড় পরিবর্তন, এক ধাপেই আবেদন; থাকছে না মাইগ্রেশন

চলতি বছর একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগের নিয়ম অনুযায়ী তিন ধাপে ভর্তি কার্যক্রম পরিচালনার প্রস্তাব করা হলেও তাতে সম্মতি দেয়নি মন্ত্রণালয়। বরং কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে নতুন করে ভর্তি নীতিমালা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন পরিকল্পনা অনুযায়ী, এবার তিন ধাপের পরিবর্তে এক ধাপেই একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন […]
কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউমার্কেট এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জনের মৃত্যু হয়েছে। নিহত সবাই বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে পুলিশ। তাদের মধ্যে দুই নারী ও এক শিশুও রয়েছে। এ ঘটনায় আরও ছয়জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) দিনগত মধ্যরাতে নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের তিনতলা হোটেল শিখা ইনে আগুন লাগে। প্রাথমিকভাবে এয়ার কন্ডিশনার বিস্ফোরণ থেকে আগুনের […]
বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে—প্রশ্ন নুরের

গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর প্রশ্ন তুলেছেন, বিএনপি যদি জামায়াতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক থেকে সরে আসে, তাহলে দলটি ভবিষ্যতে রাজনীতি করতে পারবে কি না। মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে তিনি এ প্রশ্ন তোলেন। নুরুল হক নুর লেখেন, ‘আ.লীগ তো জামায়াতকে নিষিদ্ধ করেই গেছে। বিএনপি যদি জামায়াতের […]
সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১০টা ৫ মিনিটে বার্ধক্যজনিত নানা জটিলতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রবীণ এই রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি অসংখ্য রাজনৈতিক সহযোদ্ধা, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। […]
উখিয়া উপজেলা ছাত্রদলের নেতৃত্বে আলোচনায় রিদুয়ানুর, রিয়াদ ও সুমন

কক্সবাজারের উখিয়া উপজেলা ছাত্রদলের সম্ভাব্য নতুন নেতৃত্ব নিয়ে নেতাকর্মীদের মধ্যে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে। সম্ভাব্য নেতৃত্বের তালিকায় আলোচনার শীর্ষে রয়েছেন রিদুয়ানুর রহমান, জিয়াউর করিম রিয়াদ ও আলি হোসেন সুমন। দলীয় বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ, সাংগঠনিক দক্ষতা, তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে তাদের নাম নিয়ে আলোচনা চলছে। তৃণমূলের […]
কারাগার থেকে হাসপাতালে নেওয়ার নির্দেশ ইমরান খানকে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (১৮ আগস্ট) ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এ তথ্য জানিয়েছে। দীর্ঘদিন ধরে ইমরানের পরিবার ও দলের পক্ষ থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে হাসপাতালে চিকিৎসার দাবি জানানো হচ্ছিল। সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ বলেছেন, যেকোনো অভিযুক্তের স্বাস্থ্যসেবা […]
শার্শায় বুরুজবাগান পাইলট বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির পদ বাতিলের দাবিতে মানববন্ধন

যশোরের শার্শা উপজেলার বুরুজবাগান পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সদ্য ঘোষিত এডহক কমিটির সভাপতি তানজির ইসলাম খান কণির পদ বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১ টা ৩০ মিনিটে ওই বিদ্যালয়ে সামনে যশোর-বেনাপোল মহাসড়কে দু পাশে এলাকার সুশীল সমাজ ও সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে সভাপতি […]
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট খারিজ

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৮ আগস্ট) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী ও […]
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হলো এআইভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত ও জরিমানা আদায়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু করা হয়েছে। নতুন এই ব্যবস্থায় মহাসড়কের ২৫০ কিলোমিটার এলাকায় স্থাপিত ১ হাজার ৪২৭টি এআই ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘন স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হবে। মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জের মেঘনাঘাট হাইওয়ে মনিটরিং […]