বগুড়ায় ট্রাকের চাপায় বিজিবি সদস্য নিহত

বগুড়ার শিবগঞ্জে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির ট্রাকের চাপায় রফিকুল ইসলাম নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে রংপুর-বগুড়া মহাসড়কের মোকামতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম নওগাঁর পত্নীতলা বিজিবি ক্যাম্পে হাবিলদার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পান্থাপাড়া ফরকের হাট এলাকায়। তার বাবার নাম কপিল উদ্দিন […]
দুই ঘণ্টার বিদ্যুৎবিভ্রাটে চমেক হাসপাতালে রোগীদের ভোগান্তি

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রায় দুই ঘণ্টা বিদ্যুৎ না থাকায় চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও স্বজনদের ভোগান্তিতে পড়তে হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় টিকিট সংগ্রহ, বিভিন্ন পরীক্ষা ও চিকিৎসাসেবা নিতে সমস্যায় পড়েন তারা। রোগীদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও বিদ্যুৎ না থাকায় অনেকে টিকিট কাটতে পারেননি। […]
ময়মনসিংহে গ্যাস সংকটে ২০ শিল্পকারখানায় ছুটি ঘোষণা

তীব্র গ্যাস সংকটের কারণে ময়মনসিংহের ২০টি শিল্পকারখানার শ্রমিকদের ছুটি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পর বিকেলে তাদের ছুটি দেওয়া হয়। শিল্প পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।শিল্প পুলিশ-৫-এর পুলিশ সুপার মো. আনছার উদ্দিন বলেন, সকাল থেকে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করে। গ্যাসের অভাবে শ্রমিকরা কারখানায় এলেও ২০টি কারখানার শ্রমিকদের দুপুরের […]
জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ২২ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি। পরে মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস […]
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম ‘কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায়’ প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। একই প্রতিযোগিতার ৩০ পারা হিফজ বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের আরেক প্রতিনিধি হাফেজ মাহমুদুল হাসান আশরাফী। বুধবার (১৯ আগস্ট) মক্কার পবিত্র মসজিদুল হারামে আয়োজিত বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে […]
২২ আগস্ট থেকে সারা দেশে শুরু কলেরা টিকাদান ক্যাম্পেইন

কলেরা প্রতিরোধে আগামী ২২ আগস্ট থেকে সারাদেশে শুরু হচ্ছে ‘প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৬’। প্রথম ধাপে ২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত এবং দ্বিতীয় ধাপে ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টিকা দেওয়া হবে। বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অডিটরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ কর্মসূচির আনুষ্ঠানিক […]
স্বামীর মরদেহ দেখে অশ্রুসিক্ত দীপু মনি

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা ডা. দীপু মনি কারাবন্দি অবস্থায় ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মরদেহ দেখতে ঢাকার বাসভবনে পৌঁছেছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা ১৫ মিনিটে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে কঠোর নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে তাকে ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হয়। সকাল সোয়া ৯টার দিকে তিনি রাজধানীর কলাবাগানের বাসভবনে […]
সারাদেশে সাড়ে ৭ মাসে ১২৩ গুলির ঘটনা, নিহত ৫৯

চলতি বছরের সাত মাস ১৯ দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অন্তত ১২৩টি গুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫৯ জন এবং আহত হয়েছেন ১৪০ জন। সবচেয়ে বেশি গুলির ঘটনা ঘটেছে খুলনায়। এরপর রয়েছে চট্টগ্রাম ও ঢাকা। রাজধানীর মিরপুরের ১১ নম্বর সেকশনের বি-ব্লকে গত ৭ আগস্ট বিকেলে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন বিএনপি নেতা ও […]
বগুড়ায় মেয়েকে ধর্ষণের মামলায় বাবার মৃত্যুদণ্ড

বগুড়ায় নিজ মেয়েকে ধর্ষণের মামলায় আব্দুল খালেক (৫১) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বগুড়া শিশু দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা দায়রা জজ মারুফ হোসেন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আব্দুল খালেক শেরপুর উপজেলার বাগড়া বস্তি এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত […]
নারী নির্যাতন ও যৌতুক মামলায় কারাগারে জামালপুরের বিএনপি নেতা

ময়মনসিংহে নারী নির্যাতন ও যৌতুকের মামলায় কারাগারে রয়েছেন জামালপুর সদর উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সাব্বির আহম্মেদ। তার বিরুদ্ধে জামালপুর আদালতে ধর্ষণের অভিযোগে আরও একটি মামলা রয়েছে। বর্তমানে ওই মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে। সাব্বির আহম্মেদ জামালপুর সদর উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি জামালপুর পূর্ব ছাত্রদলের আহ্বায়ক ছিলেন। মামলার […]