চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে ক্ষোভ, আগামী বর্ষার আগেই সমাধানের দাবি সারজিসের

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা, রাস্তাঘাটের দুরবস্থা ও সামগ্রিক নগর ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম। আগামী বর্ষা শুরুর আগেই এসব সমস্যার কার্যকর ও স্থায়ী সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার (২৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম নগরের স্টেশন রোড এলাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা […]

কটু কথা জয় করে সাভারের খাগানকে ডিজিটাল দুনিয়ায় ব্র্যান্ডিং করছেন তরুণ সিয়াম

প্রতিকূলতা আর চারপাশের মানুষের কটু কথাকে জয় করে নিজের মেধা ও ইচ্ছাশক্তি দিয়ে সমাজকে বদলে দেওয়ার গল্প খুব একটা চোখে পড়ে না। তবে সেই কঠিন বাস্তবতাকে জয় করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান গ্রামের তরুণ আশিকুর রহমান সিয়াম। সামাজিক ও মানসিক কোনো বাধাই তাকে দমাতে পারেনি; বরং চারপাশের নেতিবাচকতাকে আত্মশক্তিতে রূপান্তর করে […]

রামুতে ৩০ টাকার বিনিময়ে এক শিশুকে বলাৎকার করার অভিযোগ উঠেছে আমান উল্লাহ নামে এক ব্যক্তির বিরুদ্ধে

কক্সবাজার রামু উপজেলা খুনিয়াপালং ইউনিয়নে ৯ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছেআমান উল্লাহ (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনা জানাজানি হলে অভিযুক্ত ব্যক্তি এলাকা থেকে লাপাত্তা রয়েছে। শুক্রবার ( ২১ আগষ্ট) দুপর ২টার দিকে খুনিয়াপালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মির্জা আলী এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আমান উল্লাহ ওই এলাকার জাবের আহাম্মদের ছেলে। শিশুটির পরিবার […]

ঈদে মিলাদুন্নবীর (স.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) ১৪৪৮ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার (২৫ আগস্ট) থেকে শুরু হচ্ছে পক্ষকালব্যাপী ‘সিরাতুন্নবী (স.) অনুষ্ঠানমালা’। এ অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বাদ মাগরিব সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব সাহানে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন […]

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কাজ করছে ঢাকা-দিল্লি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে আলোচনা চলছে। দুই দেশের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও আলোচনায় অগ্রগতি হওয়ার পর উপযুক্ত সময়ে সফরের দিনক্ষণ চূড়ান্ত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, এ ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থই সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর প্রথমবার নিজ দপ্তরে এসে সোমবার সকালে […]

ঢাকায় ময়মনসিংহ জেলার নাগরিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, যোগাযোগ ও বিদ্যুৎ খাতসহ বিভিন্ন সেক্টরের স্তবসম্মত উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ঢাকাস্থ ময়মনসিংহ জেলার সম্মানিত নাগরিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেল ৫টায় বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবন অডিটোরিয়াম, কাফরুল, মিরপুরে এ সভার আয়োজন করা হয়। সভায় ময়মনসিংহ জেলার সামগ্রিক উন্নয়ন, মানুষের জীবনমান বৃদ্ধি এবং পিছিয়ে […]

বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৩ আগস্ট) বেলা ১১টায় বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২-এ বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায়। পরে ক্রেডেনশিয়াল মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব অনার শেষে বঙ্গভবনের […]

রামু ছাত্রলীগ নেতা আবছার কামাল ধরাছোঁয়ার বাইরে

রামুর ছাত্রলীগ নেতা আবছার কামালকে ঘিরে এলাকাবাসীর অভিযোগ। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পরও রামুর মনিরঝিল এলাকার আবছার কামালকে ঘিরে নানা অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, রাজনৈতিক পটপরিবর্তনের পরও তিনি এলাকায় প্রভাব বিস্তার করে চলেছেন।এলাকাবাসীর অভিযোগ, আবছার কামাল টেন্ডারবাজি, জায়গা দখলসহ বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং ছাত্রলীগের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে। এলাকাবাসী অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত […]

অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ

বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়েছেন। রোববার (২৩ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এর আগে গত ২৩ জুলাই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণ করেন খোন্দকার মিসবাহ উল আজীম। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, তাকে ২০২৯ সালের ২২ জুলাই পর্যন্ত তিন বছরের জন্য […]

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে প্রাণ গেল পরীক্ষার্থীর

চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় এইচএসসি পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নাফিসা নাওয়াল (১৮) নামে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল ৯টা ৫০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক। নিহত নাফিসা নাওয়াল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি পতেঙ্গার […]