🏠︎ » জাতীয় » কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি, তফসিল ঘোষণা

কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি, তফসিল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের ছেড়ে দেওয়া কিশোরগঞ্জ-৩ আসনে আগামী ১০ জানুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৬ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই করা হবে ৭ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৮ থেকে ১২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি হবে ১৪ ডিসেম্বর।

এ ছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। সব প্রক্রিয়া শেষে আগামী ১০ জানুয়ারি আসনটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ