🏠︎ » আমোদ » শুটিংয়ে গিয়ে না ফেরার দেশে অভিনেতা সোহেল খান

শুটিংয়ে গিয়ে না ফেরার দেশে অভিনেতা সোহেল খান

নিজস্ব প্রতিবেদক

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়ায় একটি সিনেমার শুটিংয়ে অবস্থানকালে তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে জানা গেছে, হৃদ্‌ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

জানা গেছে, ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ার মমইনে অবস্থান করছিলেন সোহেল খান। শুটিং ইউনিট সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর থেকে সিনেমাটির শুটিংয়ের জন্য তিনি সেখানে ছিলেন। আগামীকাল তার শুটিং শেষ হওয়ার কথা ছিল।

শুটিং ইউনিটের সদস্যরা জানান, মঙ্গলবার সকালে শুটিংয়ের জন্য মেকআপ নিয়ে প্রস্তুত হয়েছিলেন সোহেল খান। পরে তাকে ডাকতে ইউনিটের এক সদস্য হোটেলের কক্ষে যান। সেখানে বিছানায় তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন ওই সদস্য। তার চিৎকার শুনে ছুটে আসেন শুটিং ইউনিটের অন্য সদস্যরাও।

পরে দ্রুত সোহেল খানকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ