নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন আহমেদ

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত হওয়ার পর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সরকারের উচ্চপর্যায়ের একটি পর্যালোচনা বৈঠকের পর মন্ত্রণালয়গুলোর দায়িত্ব পুনর্বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর অংশ হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় […]
১৬ বছর পর কলেজের তালা খুলল, অধ্যক্ষের পদ নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্ব

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় অধ্যক্ষের পদ নিয়ে দুই সহোদর ভাইয়ের দীর্ঘদিনের বিরোধ ও মামলা-মোকদ্দমার জেরে ১৬ বছর ধরে বন্ধ থাকা কবি নজরুল ইসলাম বিজনেস ম্যানেজমেন্ট কলেজের তালা খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে উপজেলার বলদিয়া ইউনিয়নে অবস্থিত কলেজটির অফিস কক্ষের দুটি এবং একটি শ্রেণিকক্ষের তালা ভেঙে প্রতিষ্ঠানে প্রবেশ করেন অধ্যক্ষের পদ দাবি করা আসাদুজ্জামান টুলু। […]
আমরা বিদেশী নই, দেশী পুলিশ, জনগনের স্বার্থে আমাদের কাজ করতে হবে: এসপি মোঃ কামরুল

ময়মনসিংহের ফুলপুর থানা পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার(এসপি) মোঃ কামরুল হাসান। বুধবার (১২ আগস্ট) বিকাল পৌনে ৩টায় আকস্মিক ফুলপুর থানা পরিদর্শন করেন। এ সময় থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয় খোঁজখবর নেন। তিনি বলেন, বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং ও ওপেন হাউজ ডে এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের সাধারন মানুষের মাঝে পুলিশি সেবা পৌছে […]
লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে রেললাইনে ঘুম, ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার মহেশপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মহেশপুর ইউনিয়নের বায়ৈখোলা গ্রামের শাহ আলম গাজীর ছেলে হাসিব গাজী (২০) এবং নোয়াপাড়া গ্রামের বাবুল শেখের ছেলে মেহেদী শেখ (২৫)। রাজবাড়ী রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এলাকায় ঘন ঘন লোডশেডিং হওয়ায় […]
সিলেটে একই বাসায় স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকার গলাকাটা মরদেহ উদ্ধার

সিলেট নগরের রায়নগর মিতালী আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও তাদের গৃহপরিচারিকার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সকালে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন রায়নগর মিতালী আবাসিক এলাকার বাসিন্দা আব্দুস সাত্তার (৯০), তাঁর স্ত্রী সুরাইয়া বেগম এবং তাদের গৃহপরিচারিকা মালু বেগম (৭৬)। পুলিশ ঘটনাটিকে প্রাথমিকভাবে তিনজনকে হত্যার ঘটনা হিসেবে তদন্ত করছে। […]
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (১২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। জামিন শুনানিতে ডনের আইনজীবী দাবি করেন, তিনি মামলার এজাহারভুক্ত আসামি নন এবং তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগও নেই। তাই তাঁকে জামিন দেওয়ার আবেদন করা […]
কক্সবাজারে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জিয়াবুল হক গ্রেপ্তার

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদক উদ্ধার, সন্ত্রাস দমন এবং পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে নিরলসভাবে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায়, গত ১০ আগস্ট ২০২৬ তারিখ রাত অনুমান ২২:৪৫ ঘটিকায় কক্সবাজার জেলা সদরের হোটেল-মোটেল জোনে অবস্থিত ‘বাগান বাড়ি রেস্তোরাঁ’র সামনের এলাকায় র্যাব-১৫, কক্সবাজার এবং র্যাব-০৭, চট্টগ্রাম-এর একটি যৌথ আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে […]
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল? মন্ত্রী পদ ছাড়ার প্রস্তুতি, আজই আসতে পারে ঘোষণা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামই এখন সবচেয়ে বেশি আলোচনায়। সবকিছু ঠিক থাকলে আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন চূড়ান্ত হলে রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার আগে স্থানীয় সরকারমন্ত্রীর পদ থেকে তাঁকে পদত্যাগ করতে হবে। একই […]
বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আজ, দেখা যাবে যেসব দেশে

মহাজাগতিক বিরল দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে পৃথিবী। আজ বুধবার (১২ আগস্ট) দেখা যাবে ২০২৬ সালের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করায় চাঁদের ছায়ায় ঢেকে যাবে সূর্যের পুরো অংশ। নির্দিষ্ট কিছু এলাকায় দিনের আলো সাময়িকভাবে অনেকটা কমে গিয়ে অন্ধকার নেমে আসবে। এবারের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সবচেয়ে স্পষ্টভাবে দেখা যাবে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর রাশিয়া, […]
আ.লীগের কেন্দ্রীয় কমিটিতে থাকা ফৌজিয়া এখন বিএনপি নেত্রী!

আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ ওঠা সৈয়দা ফৌজিয়া হোসেন বর্তমানে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন। তিনি বর্তমানে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় সহসভাপতির দায়িত্ব পালন করছেন। তার রাজনৈতিক অতীত ও বর্তমান পরিচয় নিয়ে বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে প্রশ্ন ও অসন্তোষ দেখা দিয়েছে। বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, সৈয়দা ফৌজিয়া হোসেন একসময় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় […]