পবিত্র আখেরি চাহার সোম্বা আজ

পবিত্র আখেরি চাহার সোম্বা আজ বুধবার। হিজরি ২৩ সনের সফর মাসের শেষ বুধবারকে মুসলিম সমাজে বিশেষ মর্যাদা ও গুরুত্বের সঙ্গে পালন করা হয়। প্রচলিত বর্ণনা অনুযায়ী, এ দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.) দীর্ঘ অসুস্থতার পর কিছুটা সুস্থতা অনুভব করেছিলেন। ‘আখেরি চাহার সোম্বা’ ফারসি শব্দগুচ্ছ, যার অর্থ শেষ বুধবার। দিনটি উপলক্ষে অনেক মুসলমান নফল ইবাদত, দোয়া […]

ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকালে উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুমড়াশাসন গ্রামের হারুয়া বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ২ মিনিট ৪২ সেকেন্ডের একটি ভিডিও দুপুর ৩টা ৩ মিনিটে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদ […]

ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের রহমতগঞ্জ মোড় এলাকার মহাসড়ক থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (প্রায় ৫৫ বছর) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নারীর মুখমণ্ডলে আঘাতের চিহ্ন এবং মাথায় গুরুতর জখম রয়েছে। ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল সকাল ৫টা ৪৫ মিনিটের দিকে খবর […]

ফ্যামিলি কার্ডে নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনও ও সমাজসেবা কার্যালয়ে তালা

গাইবান্ধার সুন্দরগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা সমাজসেবা কর্মকর্তার অপসারণ দাবি করেছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভের একপর্যায়ে উপজেলা সমাজসেবা কার্যালয় ও ইউএনও কার্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সুন্দরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ […]

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ১৩ প্রবাসীর মরদেহ দেশে আনতে লাগতে পারে আরও কয়েক দিন

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ১৩ প্রবাসীর মরদেহ দেশে ফিরিয়ে আনতে আরও কয়েক দিন সময় লাগতে পারে। আগুনে নিহতদের পাসপোর্ট ও অন্যান্য পরিচয়পত্র পুড়ে যাওয়ায় পরিচয় নিশ্চিত করতে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হচ্ছে। প্রয়োজন হলে ডিএনএ পরীক্ষার মাধ্যমেও পরিচয় শনাক্ত করা হবে। এ ছাড়া সৌদি পুলিশের তদন্ত, ডেথ সার্টিফিকেট এবং মরদেহ […]

১৭ শিক্ষক, ১৯ শিক্ষার্থী—দাখিলে পাস করেনি কেউ!

পাবনার ভাঙ্গুড়ায় মাগুরা দাখিল মাদ্রাসায় এবার দাখিল পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয় দেখা দিয়েছে। ২০২৬ সালের দাখিল পরীক্ষায় প্রতিষ্ঠানটির ১৯ শিক্ষার্থী অংশ নিলেও একজনও উত্তীর্ণ হতে পারেনি। ফলে মাদ্রাসাটির পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে। সোমবার (১০ আগস্ট) দাখিল পরীক্ষার ফল প্রকাশের পর বিষয়টি সামনে আসে। স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত মাদ্রাসাটি ২০০১ সালে এমপিওভুক্ত […]

মুক্তিযুদ্ধের ইতিহাসকে খাটো করার চেষ্টা চলছে: রিজভী

মুক্তিযুদ্ধের ইতিহাসকে খাটো করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক সমাবেশ ও বিক্ষোভ মিছিল শেষে তিনি এ অভিযোগ করেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াতে ইসলামীর বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ডের প্রতিবাদে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম এ […]

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি: চিফ হুইপ

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে কে প্রার্থী হবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি। মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এর আগে সকাল ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে সংসদের ভারপ্রাপ্ত […]

ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা

সাবেক ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে কঠোর মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, সাকিব একজন ভালো খেলোয়াড় হলেও মানুষ হিসেবে তিনি ‘নষ্ট ও পচে যাওয়া’। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সাকিব দেশে ফিরতে […]

গফরগাঁওয়ে সালটিয়া ভূমি অফিসের অফিস সহায়কের ঘুষ বানিজ্য

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃময়মনসিংহের গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক মোছাঃ জেসমিন আক্তারের বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ রয়েছে জেসমিন আক্তার ফাইল প্রতি ৫০০টাকা করে ঘুস নিচ্ছে, নায়েব খাজনা খারিজের ফাইল সমন্বয় করে দিলে অনলাইন কপি আটকে রেখে ফাইল প্রতি ৫০০টাকা করে ঘুষ নিচ্ছে। এতে সাধারণ ভুক্তভোগী মানুষ হয়রানি শিকার হচ্ছে যা […]