🏠︎ » অর্থনীতি » সী-ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কার্যকরী কমিটি পুনর্গঠন, প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

সী-ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কার্যকরী কমিটি পুনর্গঠন, প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

জাহাজ মালিকদের সংগঠন সী-ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (স্কোয়াব)-এর কার্যকরী কমিটি পুনর্গঠন করা হয়েছে।

গত ১৫ অক্টোবর রাজধানী ঢাকায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে ২৭ সদস্যবিশিষ্ট তিন বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে লায়ন এম. নজরুল ইসলামকে সভাপতি, হোসাইন ইসলাম বাহাদুরকে সাধারণ সম্পাদক এবং আকতার নুরকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

এ ছাড়া ইঞ্জিনিয়ার আবদুর রশিদকে প্রধান উপদেষ্টা এবং ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম এমপি ও শিবলুল আযম কোরেশীকে সংগঠনের উপদেষ্টা মনোনীত করা হয়েছে।

নতুন কমিটিতে তাসমিনা ফখরুল ও ড. এম. এ. মতিন সহসভাপতি, সৌমিতা রায় যুগ্ম সাধারণ সম্পাদক, রায়হানা নাসিম অর্থ সম্পাদক এবং শফিকুল ইসলাম দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন সামসুদ্দিন তপু, মো. সামিউর নাহিয়ান ইসলাম, আথিনা রশিদ, এনামুন নাহার, মো. এনায়েত উল্লাহ, আসিফ আরাফাত ইসলাম, আব্দুস সাত্তার (গ্রিন লাইন), সোহরাওয়ার্দী, মো. আল আমিন, সামসুদ্দিন স্বপন, ইমাম কাজী, আব্দুস সাত্তার (কক্সবাজার), সাজ্জাদ মোস্তফা, রায়হানুল হক, আইয়াছুর রহমান, মো. সিরাজ উদ্দিন, হেদায়েত উর রহমান, এইচ. এম. রাজু আহমেদ ও এম. এইচ. অপূর্ব।

কমিটি গঠনের পর নবগঠিত কমিটির নেতারা সংগঠনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. আবদুর রশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সী-ক্রুজ শিল্পের উন্নয়ন এবং দেশের পর্যটন খাতের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এ সময় দেশের সী-ক্রুজের মাধ্যমে পর্যটন শিল্পের বিকাশ, সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ