তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় ৬২ হাজার নিমের চারা ও মগ বিতরণে মীর শাহে আলমের বিশেষ উদ্যোগ

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা এলাকার শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ৬২ হাজার নিমগাছের চারা এবং বিশুদ্ধ পানি পানের মগ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণে উৎসাহ সৃষ্টি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলাই […]

বাকৃবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৯

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেজবাউল হক মিজুসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে এ ঘটনা ঘটে। হলের প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিবাদ মিছিলে অংশ নিতে […]

আইসিজের রায়ের পরদিন রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ঘোষণার পরদিন কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শনে গেছেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। শুক্রবার (২০ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে তিনি উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। এ সময় রোহিঙ্গারা তাঁকে স্বাগত জানান। সফরকালে তাঁর রোহিঙ্গাদের সঙ্গে সরাসরি কথা বলার […]

গাইবান্ধায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে শুরু হলো তিন দিনব্যাপী জেলা ইজতেমা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি মোড় এলাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। তাবলিগ জামাতের উদ্যোগে আয়োজিত এ ধর্মীয় সমাবেশকে কেন্দ্র করে জেলাজুড়ে ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। শুক্রবার জুমার নামাজে অংশ নিতে ইজতেমা ময়দানে মুসল্লিদের ঢল নামে। আয়োজক কমিটি সূত্রে জানা যায়, শুক্রবার (২০ নভেম্বর) ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক […]

গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি, সঙ্গে এসআরবি ও বিজিবি প্রধান

গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার পরিপ্রেক্ষিতে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সরেজমিনে পরিদর্শনে গেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১১টার দিকে তিনি গোপালগঞ্জে পৌঁছান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। সফরকালে তিন কর্মকর্তা […]

উত্তেজনা কাটিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফিরেছে স্বাভাবিক জনজীবন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা ও অস্বাভাবিক পরিস্থিতি কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কর্মসূচিকে ঘিরে মানুষের মধ্যে যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছিল, শুক্রবার (২০ নভেম্বর) সকালে তা অনেকটাই কমে এসেছে। শুক্রবার সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় মানুষের স্বাভাবিক চলাচল দেখা […]

‘কাফনের কাপড় রেডি রাখিস, না হলে রাস্তায় পড়ে থাকবি’, জোরারগঞ্জ থানার ওসিকে হুমকি

চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তায় তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের ক্ষতি করা এবং বংশ নিশ্চিহ্ন করার হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওসি। বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টা ৫৩ মিনিট থেকে বিভিন্ন সময়ে দক্ষিণ […]

মায়ের শূন্যতা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম জন্মদিন

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, কারাবাস ও প্রায় ১৭ বছরের নির্বাসিত জীবন পেরিয়ে রাষ্ট্রক্ষমতায় প্রত্যাবর্তন—জীবনের নানা চড়াই-উতরাই অতিক্রম করে নতুন এক অধ্যায়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজনৈতিক জীবনে বড় অর্জনের এই সময়ে আজ ২০ নভেম্বর তাঁর ৬১তম জন্মদিন। তবে এবারের জন্মদিনে সবচেয়ে বড় অনুপস্থিতি মমতাময়ী মা খালেদা জিয়া। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম জন্মদিন। […]

সী-ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কার্যকরী কমিটি পুনর্গঠন, প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

জাহাজ মালিকদের সংগঠন সী-ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (স্কোয়াব)-এর কার্যকরী কমিটি পুনর্গঠন করা হয়েছে। গত ১৫ অক্টোবর রাজধানী ঢাকায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে ২৭ সদস্যবিশিষ্ট তিন বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে লায়ন এম. নজরুল ইসলামকে সভাপতি, হোসাইন ইসলাম বাহাদুরকে সাধারণ সম্পাদক এবং আকতার নুরকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এ […]