এক কাঁঠালের ওজন ৪১ কেজি, চুয়াডাঙ্গায় দেখতে ভিড়

গ্রীষ্মের শেষ সময়ে যখন বাজারে মাঝারি আকারের কাঁঠালের আধিক্য, তখন চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দেখা মিলেছে অস্বাভাবিক বড় দুটি কাঁঠালের। বিশাল আকৃতির এসব কাঁঠাল দেখতে ভিড় করছেন স্থানীয়রা। মঙ্গলবার আলমডাঙ্গা পৌর এলাকার পুরাতন সাদাব্রিজ এলাকায় কাঁঠাল দুটি বিক্রির জন্য নিয়ে আসেন আসাননগর গ্রামের ব্যবসায়ী রেজা মিয়া। তিনি জানান, বড় কাঁঠালটির ওজন ৪১ কেজি, যার দাম চাওয়া হচ্ছে […]
২০ বছর পর দক্ষিণ কোরিয়ায় নারী প্রধানমন্ত্রী, দায়িত্বে হান সেওং-সুক

দীর্ঘ দুই দশক পর দক্ষিণ কোরিয়া একজন নারী প্রধানমন্ত্রী পাচ্ছে। দেশটির জাতীয় সংসদের অনুমোদনের পর প্রযুক্তি খাতের অভিজ্ঞ নির্বাহী হান সেওং-সুক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে তার নিয়োগ অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি প্রেসিডেন্ট লি জে মায়ংয়ের সরকারে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) বিষয়ক মন্ত্রীর দায়িত্ব […]
ভাঙ্গায় দুই গ্রামবাসীর সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ২০

ফরিদপুরের ভাঙ্গায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে সুমন শেখ নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলা সংঘর্ষে ভাঙ্গা বাসস্ট্যান্ডসংলগ্ন হাইওয়ে এক্সপ্রেসওয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, কাপুড়িয়া সদরদী ও হাসামদিয়া গ্রামের যুবকদের মধ্যে দীর্ঘদিন […]
গলায় বাদাম আটকে নালিতাবাড়ীতে ,প্রাণ গেল সাড়ে তিন বছরের শিশুর

শেরপুরের নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে শ্বাসরুদ্ধ হয়ে মানহা মনি (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (তারিখ) দুপুরে পৌরশহরের বেপারীপাড়া হিরন্ময়ী মাঠসংলগ্ন এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত মানহা মনি সিলেটের বাসিন্দা মো. রুবেলের মেয়ে। পরিবারের সঙ্গে সে নালিতাবাড়ীতে তার নানা, স্কুলশিক্ষক মস্তুফা আহমেদের বাড়িতে অবস্থান করছিল। পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বাদাম খাওয়ার […]
পাঁচ আবহাওয়া রাডারের চারটিই অচল, দুর্যোগ পূর্বাভাসে বাড়ছে ঝুঁকি

দেশজুড়ে একদিকে তাপপ্রবাহ, অন্যদিকে ভারী বর্ষণ ও আকস্মিক বন্যার আশঙ্কা বাড়ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু এখন সারা দেশে সক্রিয় থাকায় বিভিন্ন এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি, বজ্রঝড় এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে দ্রুত ও নির্ভুল আবহাওয়া পর্যবেক্ষণের জন্য রাডার ব্যবস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ হলেও দেশের পাঁচটি আবহাওয়া রাডারের মধ্যে বর্তমানে সচল রয়েছে মাত্র […]
হাজী এম এ কালাম সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।

তানিম হোসেন ইমন পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান হাজী এম এ কালাম সরকারি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান।তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “এইচএসসি পরীক্ষা জীবনের স্বপ্ন বাস্তবায়নের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। এখন থেকেই […]
কৃষিতে আরও বরাদ্দ বাড়ানোর দাবি রিজভীর

দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, কর্মসংস্থান বৃদ্ধি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কৃষি খাতের গুরুত্ব বিবেচনায় আগামী বাজেটে এ খাতে আরও বেশি বরাদ্দ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (২৯ জুন) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) আয়োজিত ‘বাজেট ২০২৬-২৭: কৃষি উন্নয়নের রূপরেখা ও বাস্তবায়নের চ্যালেঞ্জ’ […]
গরুর মাংস রান্নার অভিযোগে ভারতে তিন নারী গ্রেপ্তার

গরুর মাংস রান্না করার অভিযোগে ভারতের উত্তরপ্রদেশে একটি বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার ওই বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশ জানায়, অভিযানের সময় বাড়িতে থাকা চারজন পুরুষ পালিয়ে যান। এ সময় তিন নারীও সরে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের আনুষ্ঠানিকভাবে […]
সুস্থতার পথে মির্জা আব্বাস, মালয়েশিয়ায় নিচ্ছেন নিয়মিত পায়ের থেরাপি

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি নিয়মিত পায়ের থেরাপি নিচ্ছেন এবং ধীরে ধীরে স্বাভাবিক চলাফেরায় ফিরছেন। সোমবার (২৯ জুন) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, প্রতিদিনের থেরাপি শেষে মির্জা আব্বাস স্ত্রীকে সঙ্গে নিয়ে খোলা পরিবেশে কিছুক্ষণ হাঁটাহাঁটি ও […]
তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় অগ্রাধিকার প্রকল্প হিসেবে তিস্তা ব্যারাজ মহাপরিকল্পনা বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, কৃষি ও কৃষকের স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্ব দিয়েছে এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালীন নদীর পানিপ্রবাহ নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা […]