🏠︎ » সারাদেশ » ময়মনসিংহ » গলায় বাদাম আটকে নালিতাবাড়ীতে ,প্রাণ গেল সাড়ে তিন বছরের শিশুর

গলায় বাদাম আটকে নালিতাবাড়ীতে ,প্রাণ গেল সাড়ে তিন বছরের শিশুর

শেরপুরের নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে শ্বাসরুদ্ধ হয়ে মানহা মনি (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (তারিখ) দুপুরে পৌরশহরের বেপারীপাড়া হিরন্ময়ী মাঠসংলগ্ন এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত মানহা মনি সিলেটের বাসিন্দা মো. রুবেলের মেয়ে। পরিবারের সঙ্গে সে নালিতাবাড়ীতে তার নানা, স্কুলশিক্ষক মস্তুফা আহমেদের বাড়িতে অবস্থান করছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বাদাম খাওয়ার সময় হঠাৎ একটি বাদাম তার শ্বাসনালিতে আটকে যায়। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত সেটি বের করার চেষ্টা করেন। পরে তাকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও এর আগেই শ্বাসরুদ্ধ হয়ে শিশুটির মৃত্যু হয়।

নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারহানা সুলতানা জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।

আরও পড়ুন

সর্বশেষ