ময়মনসিংহ জেলা পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের ৩৯ কোটি ৮৩ লাখ টাকার বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদিত

ময়মনসিংহ জেলা পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের ৩৯ কোটি ৮৩ লাখ টাকার বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়েছে। রোববার জেলা পরিষদের জয়নুল আবেদীন মিলনায়তনে অনুষ্ঠিত বাজেট সভায় জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সভাপতিত্বে বাজেট উপস্থাপন, আলোচনা ও অনুমোদন করা হয়। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ কামরুল হুদার পরিচালনায় অনুষ্ঠিত সভায় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা […]
এসএমই খাতের উন্নয়ন ও নতুন উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব দিচ্ছে ইসলামী ব্যাংক

দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) অর্থায়ন সম্প্রসারণ এবং নতুন উদ্যোক্তা তৈরিতে ধারাবাহিকভাবে কাজ করছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইন জানিয়েছেন, বর্তমানে ব্যাংকের এসএমই খাতে বিনিয়োগের পরিমাণ ৩০ হাজার কোটি টাকারও বেশি। এটি দেশের মোট এসএমই অর্থায়নের প্রায় ১০.৫ শতাংশ এবং ইসলামী ব্যাংকিং খাতের এসএমই অর্থায়নের প্রায় ৪৩ শতাংশের […]
মাওনা-ফুলবাড়ী রোডে আতঙ্ক, থামছেই না প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা

স্টাফ রিপোর্টার | শাফীন আহমেদ ,মাওনা মাওনা-ফুলবাড়ী সড়ক যেন ধীরে ধীরে একটি মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে। প্রতিদিনই এই সড়কে ছোট-বড় একাধিক সড়ক দুর্ঘটনা ঘটছে, যার ফলে হতাহত হচ্ছেন সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন সমস্যার সমাধান না হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি দিন দিন বেড়েই চলেছে। স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটির বিভিন্ন স্থানে খানাখন্দ, অপরিকল্পিত যান চলাচল, […]
মুক্তাগাছা উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মমতাজ বেগম বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের বোর্ড সদস্য মনোনীত

স্টাফ রিপোর্টার | বেঙ্গল চ্যানেল ২৪ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মমতাজ বেগম বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের (বাজাসপ) বোর্ড সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। তাঁর এই গুরুত্বপূর্ণ মনোনয়নের খবরে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে আনন্দ ও সন্তোষের সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতাকর্মী ও সচেতন মহলের মতে, দীর্ঘদিন ধরে সমাজসেবা, নারী উন্নয়ন এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে […]
জোয়ারিয়ানালা ইউনিয়ন জামায়াতের ঈদ পূর্ণমিলনীতে জেলা আমীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য ও কক্সবাজার জেলা জামায়াতের আমীর জননেতা জনাব অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারী প্রধান অতিথির বক্তব্যে বলেন কুরবানির মূল ভিত্তি হলো হযরত ইবরাহীম (আ.) ও তাঁর পুত্র হযরত ইসমাইল (আ.)-এর মহান আত্মত্যাগের ঘটনা। আল্লাহর আদেশে নিজের প্রিয় পুত্রকে কোরবানি করতে উদ্যত হয়ে তাঁরা আত্মত্যাগের যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তারই স্মরণে […]
নেত্রকোণায় ৮ লাখ টাকার ইয়াবাসহ শালা-দুলাভাই আটক

নেত্রকোণায় জুতার ভেতর লুকিয়ে ইয়াবা পাচার করে আসছিলো একটি চক্র। এবার জুতা ও ব্যাগে লুকানো অবস্থায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের হাতে ধরা পড়েছে সেই চক্রের দুজন। সম্পর্কে তারা শালা-দুলাভাই। জব্দকৃত এসব ইয়াবার বাজারমূল্য ৮ লাখ টাকা। রবিবার (২৪ মে) রাতে জেলার দুই স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন, […]
কক্সবাজারে দুই শতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ঈদ উপহার দিলেন এমপি কাজল

ঈদের পোষাকে সুবিধাবঞ্চিত দুই শতাধিক শিশু’র মুখে হাসি ফুটালেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।“আর থাকবেনা সহিংসতার ঝুঁকিতে, সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র আছে তাদের সাথে।”এই শ্লোগানকে ধারণ করে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে নিবাসী শিশুদের মাঝে পোষাক ও প্রসাধনী সামগ্রী বিতরণ, দেয়ালিকা উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রোববার (২৪ মে) কক্সবাজার সমন্বিত শিশু […]
নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযান: প্রায় ৩০ হাজার ইয়াবাসহ ১২ রোহিঙ্গা আটক

সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযানের অংশ হিসেবে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদকবিরোধী সফল অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার (২৪ মে) রাতে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধীনস্থ জারুলিয়াছড়ি বিওপির একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে ২৯ হাজার ৯৭৮ পিস ইয়াবাসহ ৯ জন রোহিঙ্গা নাগরিককে আটক করে। আটককৃতরা কক্সবাজারের […]
কক্সবাজারে এনসিপি নেত্রীর বিরুদ্ধে ১০ লাখ টাকার চেক ডিজঅনার মামলা

কক্সবাজারে ‘গ্ল্যাম ডিভা বাই নওশাবা’র স্বত্বাধিকারী, এনসিপি নেত্রী নওশাবা মোক্তার সিয়ামের (২৬) বিরুদ্ধে ১০ লাখ টাকার চেক ডিজঅনারের মামলা রুজু হয়েছে। মামলাটি বর্তমানে কক্সবাজার সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে চলমান রয়েছে। আদালত সূত্রে জানা যায়, সি.আর মামলা নং–৭৮৮/২০২৬ (সদর) হিসেবে দায়ের করা মামলাটি আদালত আমলে নিয়ে আইনগত প্রক্রিয়া শুরু করেছে।কক্সবাজার শহরের ‘নিটা কম্পিউটার এন্ড […]
ঝিনাইদহে জুমার নামাজ শেষে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী-র ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয় এবং তার সঙ্গে থাকা মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ মে) দুপুরে ঝিনাইদহ জেলা কালেক্টর মসজিদে জুমার নামাজ শেষে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে […]