🏠︎ » রাজনীতি » ২০ বছর পর দক্ষিণ কোরিয়ায় নারী প্রধানমন্ত্রী, দায়িত্বে হান সেওং-সুক

২০ বছর পর দক্ষিণ কোরিয়ায় নারী প্রধানমন্ত্রী, দায়িত্বে হান সেওং-সুক

দীর্ঘ দুই দশক পর দক্ষিণ কোরিয়া একজন নারী প্রধানমন্ত্রী পাচ্ছে। দেশটির জাতীয় সংসদের অনুমোদনের পর প্রযুক্তি খাতের অভিজ্ঞ নির্বাহী হান সেওং-সুক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে তার নিয়োগ অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি প্রেসিডেন্ট লি জে মায়ংয়ের সরকারে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন।

সরকারি দায়িত্বের পাশাপাশি প্রযুক্তি ও করপোরেট খাতেও হান সেওং-সুকের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি দক্ষিণ কোরিয়ার অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান নাভের-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রযুক্তিনির্ভর ব্যবসা পরিচালনা ও উদ্ভাবনী নেতৃত্বের জন্য তিনি ব্যাপক পরিচিত।

বিশ্লেষকদের ধারণা, প্রযুক্তি খাত থেকে উঠে আসা এই নেতৃত্ব দক্ষিণ কোরিয়ার ডিজিটাল অর্থনীতি, উদ্ভাবন এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে নতুন গতি আনতে পারে। একই সঙ্গে বৈশ্বিক প্রতিযোগিতায় দেশটির প্রযুক্তিনির্ভর অর্থনীতিকে আরও শক্তিশালী করার ক্ষেত্রেও তার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ