🏠︎ » সারাদেশ » চট্টগ্রাম » সাতকানিয়ায় এসআরবি-১৫ এর অভিযান: হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেফতার

সাতকানিয়ায় এসআরবি-১৫ এর অভিযান: হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেফতার

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং বিভিন্ন মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামিদের আইনের আওতায় নিয়ে আসতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন(এসআরবি)-১৫ এর ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন কেরানীহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামি মোঃ রাকিব(২২)-কে গ্রেফতার করেছে এসআরবি-১৫।

অদ্য ০৭ নভেম্বর ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ১৬:৩০ ঘটিকায় এসআরবি-১৫, সিপিসি-৩, বান্দরবান ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন কেরানীহাট বাজার সংলগ্ন সি ওয়ার্ল্ড রেস্টুরেন্টের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।


গ্রেফতারকৃত আসামি মোঃ রাকিব(২২), পিতা-মনির আহম্মেদ, সাং-দক্ষিণ চরতি, ০৭ নং ওয়ার্ড, ০১নং চরতি ইউনিয়ন, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম। সে একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। মামলার পর থেকে দীর্ঘদিন ধরে পলাতক থাকা অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও তৎপরতার মাধ্যমে তাকে গ্রেফতার করা সম্ভব হয়। অভিযানকালে গ্রেফতারকৃত আসামির কাছ থেকে ০১টি স্যামসাং গ্যালাক্সি এম-৩১ মডেলের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নগদ ৭৭০ (সাতশত সত্তর) টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ওয়ারেন্টভুক্ত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুহ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ অপরাধ দমনে দৃঢ়প্রতিজ্ঞ। অপরাধী যে-ই হোক, আইনের আওতায় আনতে এসআরবি-১৫ এর অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ