🏠︎ » সর্বশেষ » আনন্দ টিভির ‘আনন্দ উৎসব–২০২৬’-এ বিশেষ পুরস্কার পেলেন শফিক সরকার

আনন্দ টিভির ‘আনন্দ উৎসব–২০২৬’-এ বিশেষ পুরস্কার পেলেন শফিক সরকার

নিজস্ব প্রতিবেদক:

আনন্দ টিভি আয়োজিত ‘আনন্দ উৎসব–২০২৬’-এ বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন শফিক সরকার। তাঁর এ সম্মানজনক অর্জনে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বেঙ্গল পরিবারের সদস্যরা।

শফিক সরকার বর্তমানে বেঙ্গল ল্যাবরেটরীজ বাংলাদেশ ও বেঙ্গল চ্যানেল ২৪-এর পরিচালক এবং দৈনিক বেঙ্গল প্রতিদিনের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।পাশাপাশি তিনি স্যাটেলাইট চ্যানেল আনন্দ টিভি ও জাতীয় দৈনিক প্রতিদিনের বাংলাদেশের ময়মনসিংহ জেলা প্রতিনিধি হিসেবে পেশাগত দায়িত্ব পালন করছেন।

বিভিন্ন পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তাঁর এ অর্জন বেঙ্গল পরিবারের জন্য আনন্দ ও গর্বের বিষয়। তাঁর এ সম্মানজনক অর্জনে পরিবারের সদস্যরা সন্তোষ ও আনন্দ প্রকাশ করেছেন।

এ বিষয়ে এ বি এম সিরাজুল হক সাজিদ অভিনন্দন জানিয়ে বলেন, আমার ছোট ভাই শফিক সরকারের এ অর্জনে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তাঁর এ সম্মাননা পেশাগত জীবনে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে বলে আমি বিশ্বাস করি। ভবিষ্যতেও সে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আরও সাফল্য ও সম্মান অর্জন করবে এটাই আমার প্রত্যাশা।

উল্লেখ্য, এ বি এম সিরাজুল হক সাজিদ একজন শিল্প উদ্যোক্তা, গণমাধ্যম ব্যক্তিত্ব ও সমাজ সংগঠক। তিনি বেঙ্গল ল্যাবরেটরীজ বাংলাদেশ ও বেঙ্গল চ্যানেল ২৪-এর ব্যবস্থাপনা পরিচালক এবং দৈনিক বেঙ্গল প্রতিদিনের প্রকাশক। পাশাপাশি তিনি সরকারি নিবন্ধিত সামাজিক সংগঠন অনলাইন কমিউনিকেশন সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। শফিক সরকার তাঁর সহোদর ছোট ভাই।

বেঙ্গল পরিবারের পক্ষ থেকে শফিক সরকারের আগামী দিনের কর্মজীবন আরও সমৃদ্ধ ও সাফল্যমণ্ডিত হোক এমন শুভকামনা জানানো হয়েছে।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ