জুলাই আন্দোলনে গ্রেপ্তার হওয়া ফাইয়াজের এইচএসসিতে জিপিএ-৫

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন জুলাই আন্দোলনের সময় গ্রেপ্তার হওয়া ঢাকা কলেজের শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজ। ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় মাত্র ১৭ বছর বয়সে গ্রেপ্তার হয়ে আলোচনায় আসেন তিনি। গ্রেপ্তারের পর হাতকড়া ও দড়ি দিয়ে বেঁধে তাকে আদালতে হাজির করার ঘটনায় দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়েছিল। আজ শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি […]
এইচএসসি ২০২৬: পরীক্ষার ফল নয়, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়াই হোক আমাদের প্রধান লক্ষ্য

একটি পরীক্ষা, একটি ফলাফল কিংবা একটি সনদ—কোনোটিই একজন শিক্ষার্থীর সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। অথচ আমাদের সমাজে এখনো পরীক্ষার ফলাফলকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মূল্যায়ন করার প্রবণতা প্রবল। ভালো ফলাফল করলে প্রশংসা, আর প্রত্যাশিত ফল না হলে হতাশা, তুলনা ও সমালোচনার মুখোমুখি হতে হয় অনেক শিক্ষার্থীকে। এই মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসা […]
এইচএসসির ফল সন্তোষজনক হয়নি, উন্নয়নে কাজ করবে মন্ত্রণালয়: শিক্ষামন্ত্রী

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল সন্তোষজনক হয়নি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ফলাফলে যে ঘাটতি রয়েছে, তা কাটিয়ে আগামীতে আরও ভালো ফল নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলো কাজ করবে বলে জানিয়েছেন তিনি। শনিবার (৩১ অক্টোবর) সকালে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধনকালে এসব কথা […]
কক্সবাজারের ইনানীতে গ্যাসের সঙ্গে বের হচ্ছেতেলও, রিলিফ কূপ খননের সিদ্ধান্ত

কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ স্থাপনের সময় মাটির গভীর থেকে বের হওয়া গ্যাসে লাগা আগুন টানা চার দিন ধরে জ্বলছে। গ্যাসের নির্গমন বন্ধ না হওয়ায় বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। এ পরিস্থিতিতে ঘটনাস্থলের ২০০ মিটারের মধ্যে মানুষের প্রবেশ ও অবস্থানে নিষেধাজ্ঞা দিয়ে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রতিদিনই ঘটনাস্থলে ভিড় করছেন উৎসুক মানুষ। […]
কলমাকান্দায় দুপক্ষের তুমুল সংঘর্ষে বুকে টেঁটাবিদ্ধ হয়ে যুবক নিহত

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বুকে টেঁটাবিদ্ধ হয়ে মো. সাদ্দাম হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার পোগলা ইউনিয়নের খাতে সালেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাদ্দাম হোসেন ওই গ্রামের আবদুল হাসিমের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, খাতে সালেঙ্গা গ্রামে […]
আনন্দ টিভির ‘আনন্দ উৎসব–২০২৬’-এ বিশেষ পুরস্কার পেলেন শফিক সরকার

নিজস্ব প্রতিবেদক: আনন্দ টিভি আয়োজিত ‘আনন্দ উৎসব–২০২৬’-এ বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন শফিক সরকার। তাঁর এ সম্মানজনক অর্জনে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বেঙ্গল পরিবারের সদস্যরা। শফিক সরকার বর্তমানে বেঙ্গল ল্যাবরেটরীজ বাংলাদেশ ও বেঙ্গল চ্যানেল ২৪-এর পরিচালক এবং দৈনিক বেঙ্গল প্রতিদিনের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।পাশাপাশি তিনি স্যাটেলাইট চ্যানেল আনন্দ টিভি ও জাতীয় দৈনিক প্রতিদিনের বাংলাদেশের […]
রামু মেরংলোয়া রহমানিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা জাকের হোছাইনের অবসরজনিত বিদায় সংবর্ধনা

রামুর ঐতিহ্যবাহি মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা জাকের হোছাইনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর সকালে মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সহ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক গিয়াস উদ্দিন কোম্পানী। মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মুহাম্মদ রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রামু […]