🏠︎ » বাংলাদেশ » অপরাধ » চকরিয়ায় ডাকাতি ও ধর্ষণ মামলার আসামি জিসান গ্রেফতার, অস্ত্রসহ সরাঞ্জাম উদ্ধার

চকরিয়ায় ডাকাতি ও ধর্ষণ মামলার আসামি জিসান গ্রেফতার, অস্ত্রসহ সরাঞ্জাম উদ্ধার

চকরিয়ায় আলোচিত চাঞ্চল্যকর ডাকাতি ও ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি জিসান (২৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

জিসানকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি একনলা এলজি বন্দুক, গ্রিল কাটার যন্ত্র ও দেশীয় তৈরি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরিফুর রহমানের নেতৃত্বে মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্র ও চকরিয়া থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে গতকাল ২৮ আগস্ট দুপুরে কোনাখালী ইউনিয়নের খাস পাড়া কোনাখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২৯ আগস্ট গভীর রাতে কোনাখালী ইউনিয়নের খাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বসতঘরের কাঠের সিলিংয়ের ওপর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি পুরোনো দেশীয় তৈরি একনলা এলজি বন্দুক, একটি গ্রিল কাটার যন্ত্র, একটি দামা ও একটি কিরিচ উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জামগুলো ডাকাতির কাজে ব্যবহৃত হতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

সর্বশেষ