🏠︎ » বাংলাদেশ » অপরাধ » চকরিয়ায় ইয়াবা-গাঁজা ও নগদ টাকাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

চকরিয়ায় ইয়াবা-গাঁজা ও নগদ টাকাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়ায় মাদকবিরোধী অভিযানে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ২ লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মোছা. শাহিদা বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, রোববার (২৩ আগস্ট) রাতে চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কোচপাড়া এলাকায় এক নারী মাদক বিক্রি করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। রাত ৯টা ৫০ মিনিটের দিকে ওই এলাকায় তার বসতঘরে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও নগদ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার শাহিদা বেগমের বিরুদ্ধে চকরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। মামলাটি ২৪ আগস্ট রুজু করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার আসামিকে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ