🏠︎ » বাংলাদেশ » অপরাধ » অবৈধ অস্ত্র উদ্ধারে কক্সবাজার জেলায় শ্রেষ্ঠ অফিসার রামু থানার এসআই নিক্সন চৌধুরী

অবৈধ অস্ত্র উদ্ধারে কক্সবাজার জেলায় শ্রেষ্ঠ অফিসার রামু থানার এসআই নিক্সন চৌধুরী

কক্সবাজার জেলায় অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শ্রেষ্ঠ অফিসার হিসেবে পুরস্কৃত হয়েছেন রামু থানার সাব-ইনস্পেক্টর (এসআই) নিক্সন চৌধুরী।

জেলা পুলিশ লাইন্সে আয়োজিত মাসিক কল্যাণ সভায় কক্সবাজারের পুলিশ সুপার তাঁর হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন। রামু থানা এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধ দমনে বিশেষ দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার পাওয়ার পর প্রতিক্রিয়ায় এসআই নিক্সন চৌধুরী পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এ ধরনের সম্মাননা ও স্বীকৃতি দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে। পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার এবং এলাকাকে অপরাধমুক্ত রাখতে কাজ করার মনোবল আরও বাড়াবে।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাবেন।

আরও পড়ুন

সর্বশেষ