🏠︎ » সারাদেশ » চট্টগ্রাম » রামুতে ফ্যামিলি কার্ড শুমারি কর্মসূচিতে স্বেচ্ছাসেবক পদে নিয়োগ পেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শহিদুর রহমান

রামুতে ফ্যামিলি কার্ড শুমারি কর্মসূচিতে স্বেচ্ছাসেবক পদে নিয়োগ পেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শহিদুর রহমান

রামুতে ফ্যামিলি কার্ড শুমারি কর্মসূচির স্বেচ্ছাসেবক পদে নিয়োগ পেয়েছেন কাউয়ারখোপ ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শহিদুর রহমান। তিনি উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলামের ছেলে।

শহিদুর রহমান কাউয়ারখোপ ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন বলে জানা গেছে। রামু উপজেলা প্রশাসনের ফ্যামিলি কার্ড শুমারি কর্মসূচির স্বেচ্ছাসেবক পদে নিয়োগ পরীক্ষার প্রকাশিত ফলাফলের ৮৯ নম্বর ক্রমিকে তার নাম রয়েছে।

বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতির অন্যতম কর্মসূচি ফ্যামিলি কার্ড। আর এই ফ্যামিলি কার্ডের শুমারি কার্যক্রমে নিষিদ্ধ ছাত্রলীগের একজন নেতার স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগ পাওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে ক্ষোভ প্রকাশ করছেন।

স্থানীয় কয়েকজনের প্রশ্ন, সরকারি গুরুত্বপূর্ণ একটি কার্যক্রমে দায়িত্ব দেওয়ার আগে নির্বাচিতদের শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতার পাশাপাশি রাজনৈতিক পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হয়েছে কি না। তাদের দাবি, কোনো ব্যক্তির বিরুদ্ধে রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা যথাযথভাবে যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

স্থানীয়দের কেউ কেউ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের মতে, চূড়ান্ত দায়িত্ব দেওয়ার আগে নির্বাচিতদের তথ্য ও পরিচয় যথাযথভাবে যাচাই করা হলে এ ধরনের বিতর্ক এড়ানো সম্ভব।

আরও পড়ুন

সর্বশেষ