ময়মনসিংহের গফরগাঁওয়ে জমির মালিকানা, দলিল ও ভূমি রেকর্ড সংক্রান্ত বিরোধের অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিন তদন্ত কার্যক্রম পরিচালনা করেছে Rural Employment Development & Legal Aid Society (REDLAS)।
সংস্থাটির প্রধান কার্যালয়ে দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে ২ নভেম্বর ২০২৬, সোমবার সংশ্লিষ্ট এলাকায় এ তদন্ত কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযোগের প্রকৃত সত্যতা যাচাই, জমির কাগজপত্র পর্যালোচনা এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য জানার উদ্দেশ্যে তদন্ত টিম ঘটনাস্থল পরিদর্শন করে।
তদন্ত কার্যক্রমে নেতৃত্ব দেন এস.এম-মীযানুর রহমান জয়, প্রতিষ্ঠাতা মহাসচিব, Rural Employment Development & Legal Aid Society (REDLAS)।
এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মীর পারভেজ, অ্যাডভোকেট খালিদ সাইফুল্লাহ, সাংবাদিক মতিউর রহমান, নজরুল ইসলাম, অ্যাডভোকেট মো. রুকুনুজ্জামান, মো. সোহেল মিয়া,
এসআই মো. সোহেল রানা (নি.) এবং এসআই মো. রেজাউল করিম (নি.)
লিখিত অভিযোগে বাদী মো. নাজমুল হক দাবি করেন, জমির মালিকানা ও দলিল সংক্রান্ত বিষয়ে অনিয়মের কারণে তিনি বিরোধ ও হয়রানির সম্মুখীন হচ্ছেন। তাঁর অভিযোগ, প্রকৃত মালিকানার দলিল ও ভূমি রেকর্ডের সঙ্গে বিদ্যমান রেকর্ডের অসংগতি রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের জন্য REDLAS-এর সহযোগিতা কামনা করেন তিনি।
তদন্তকালে সংশ্লিষ্ট জমির দলিল, খতিয়ান, ভূমি রেকর্ড, মালিকানা সংক্রান্ত তথ্য এবং অভিযোগের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করা হয়। একই সঙ্গে নিরপেক্ষভাবে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য ও তথ্য-প্রমাণ যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ বিষয়ে REDLAS-এর প্রতিষ্ঠাতা মহাসচিব এস.এম-মীযানুর রহমান জয় বলেন, “আমরা চাই প্রত্যেক মানুষ ন্যায়বিচার পাক। কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন। অভিযোগের সত্যতা যাচাই, নিরপেক্ষ তদন্ত এবং তথ্য-প্রমাণের ভিত্তিতে আইনি প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থেকে মানুষের অধিকার প্রতিষ্ঠায় REDLAS কাজ করে যাবে।
মতিউর রহমান মতির, গফরগাঁও প্রতিনিধি