দীর্ঘদিনের জট কাটল, মাদারীপুরে ৬২ কোটি টাকার আধুনিক ডাম্পিং স্টেশনের জমির দখল নিল প্রশাসন

দীর্ঘদিনের জমি-সংক্রান্ত জটিলতার অবসান ঘটিয়ে মাদারীপুরে ৬২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন আধুনিক ডাম্পিং স্টেশন প্রকল্পের নির্ধারিত জমির দখল নিয়েছে জেলা প্রশাসন। শনিবার সকাল থেকে দিনব্যাপী সদর উপজেলার ব্রাহ্মন্দী এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে জমি পরিমাপ, সীমানা নির্ধারণ এবং লাল পতাকা টানিয়ে সরকারি দখল নিশ্চিত করার কার্যক্রম পরিচালিত হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এর মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে […]

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণসভায় প্রধান অতিথি প্রধানমন্ত্রী

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে স্মরণসভাটি শুরু হয়। ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটি’ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এদিকে, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় […]

তিন মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ সম্বোধন – কৃষি কর্মকর্তা

সিলেটে একটি সরকারি অনুষ্ঠানে মাত্র তিন মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে ৮৬ বার ‘স্যার’ বলে সম্বোধন করে আলোচনায় এসেছেন সিলেট সদর উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ শওকত জামিল। তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। শুক্রবার (৩ জুলাই) বিকেলে সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে বহুমুখী সরকারি অনুদান, পুরস্কার এবং […]

শার্শায় মাদ্রাসা ছাত্রীকে কু-প্রস্তাবের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরের শার্শা উপজেলার একটি দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক (সুপার) এর বিরুদ্ধে এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে কু-প্রস্তাব দেওয়া, ভয়ভীতি প্রদর্শন এবং পরিবারের সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গত জুন মাসের ২৯ তারিখে ১০ম শ্রেণীর এ ছাত্রীকে মাদ্রাসা থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ ঘটনায় ছাত্রীর বাবা শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। […]

এক কাঁঠালের ওজন ৪১ কেজি, চুয়াডাঙ্গায় দেখতে ভিড়

গ্রীষ্মের শেষ সময়ে যখন বাজারে মাঝারি আকারের কাঁঠালের আধিক্য, তখন চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দেখা মিলেছে অস্বাভাবিক বড় দুটি কাঁঠালের। বিশাল আকৃতির এসব কাঁঠাল দেখতে ভিড় করছেন স্থানীয়রা। মঙ্গলবার আলমডাঙ্গা পৌর এলাকার পুরাতন সাদাব্রিজ এলাকায় কাঁঠাল দুটি বিক্রির জন্য নিয়ে আসেন আসাননগর গ্রামের ব্যবসায়ী রেজা মিয়া। তিনি জানান, বড় কাঁঠালটির ওজন ৪১ কেজি, যার দাম চাওয়া হচ্ছে […]

ক্ষমতার চার মাসেই কৃষকদের কথা রেখেছেন প্রধানমন্ত্রী: এমপি জাহান্দার আলী মিয়া

বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার এবং ক্ষমতা গ্রহণের চার মাসের মধ্যেই প্রধানমন্ত্রীর নির্বাচনী ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে কৃষকদের দেওয়া প্রতিশ্রুতি পূরণে কাজ শুরু করেছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। বুধবার সকালে মাদারীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি […]

ভাঙ্গায় দুই গ্রামবাসীর সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ২০

ফরিদপুরের ভাঙ্গায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে সুমন শেখ নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলা সংঘর্ষে ভাঙ্গা বাসস্ট্যান্ডসংলগ্ন হাইওয়ে এক্সপ্রেসওয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, কাপুড়িয়া সদরদী ও হাসামদিয়া গ্রামের যুবকদের মধ্যে দীর্ঘদিন […]

কৃষক কার্ড থেকে পিংক বাস-সরকারের জনমুখী উদ্যোগ নিয়ে ময়মনসিংহে তথ্য অফিসের প্রেস ব্রিফিং

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে গৃহীত বিভিন্ন অগ্রাধিকার কর্মসূচির জনমুখী সুবিধা ও কার্যকারিতা সাংবাদিকদের সামনে তুলে ধরতে ময়মনসিংহে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছে জেলা তথ্য অফিস।মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ ব্রিফিংয়ে গণযোগাযোগ অধিদপ্তরের অধীন জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, […]

ডেপুটি স্পিকারের সঙ্গে দুর্গাপুরের প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে তার নির্বাচনী এলাকা নেত্রকোণা ১ আসনের প্রান্তিক কৃষকদের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে দুর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১১জন প্রান্তিক কৃষক এই সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে হারভেস্টার যন্ত্র সরবরাহ, সার ও উন্নতমানের বীজের সহজলভ্যতা, সেচ সুবিধার সম্প্রসারণ, […]

শখের চারা থেকে বাণিজ্যিক বাগান-ইউপি সদস্য হামিদুল্লাহর উদ্যোগে উদ্বুদ্ধ হচ্ছেন স্থানীয় কৃষকরা

শখের বশে রোপণ করা কয়েকটি লটকনের চারা আজ বদলে দিয়েছে এক কৃষকের ভাগ্যের গল্প। শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ভারুয়া গ্রামের ইউপি সদস্য মো. হামিদুল্লাহ এখন লটকন চাষে সফলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। মাত্র ৫১টি গাছের লটকন বিক্রি করেই চলতি মৌসুমে তিনি আয় করেছেন প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা। জানা যায়, ২০০৭ সালে নিজ জন্মস্থান […]