স্ত্রীকে সঙ্গে নিয়ে বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সরকারি বাসভবন ও কার্যালয় বঙ্গভবন ত্যাগ করেছেন। রোববার (২৬ জুলাই) দুপুরে স্ত্রী রেবেকা সুলতানাকে সঙ্গে নিয়ে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজ বাসভবনের উদ্দেশে রওনা হন। বঙ্গভবন সূত্রে জানা গেছে, দুপুর ২টা ২৩ মিনিটে সাবেক রাষ্ট্রপতির গাড়িবহর বঙ্গভবন থেকে গুলশানের গ্রিন ভিলা বাসভবনের উদ্দেশে যাত্রা করে। গত শুক্রবার (২৪ জুলাই) […]

ফুলপুরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা

ময়মনসিংহের ফুলপুরে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে রবিবার(২৬ জুলাই) সকালে এই কর্মসূচি পরিচালিত হয়। এতে ​উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে পৌরসভার গোল চত্বর ও এর আশপাশের এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয় ​। পরিচ্ছন্নতা কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান ও […]

রোনালদোর ক্লাব আল-নাসর আর্থিক সংকটে, ৮০০ মিলিয়ন রিয়ালের বেশি ঋণে স্থবির দলবদল

ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল-নাসর বড় ধরনের আর্থিক সংকটে পড়েছে। চলতি গ্রীষ্মকালীন দলবদল মৌসুমে এখন পর্যন্ত নতুন কোনো খেলোয়াড় দলে ভেড়াতে পারেনি সৌদি আরবের ক্লাবটি। এর প্রধান কারণ হিসেবে সামনে এসেছে বিপুল ঋণের বোঝা, যা ক্লাবটির স্বাভাবিক ট্রান্সফার কার্যক্রমকে কার্যত স্থবির করে দিয়েছে। সৌদি দৈনিক আররিয়াদিয়াহ-এর প্রতিবেদনে বলা হয়েছে, আল-নাসরের মোট ঋণের পরিমাণ বর্তমানে ৮০০ মিলিয়ন […]

এইচএসসি রসায়ন দ্বিতীয়পত্রেও প্রশ্নে একাধিক ভুলের অভিযোগ, বিভ্রান্তিতে পরীক্ষার্থীরা

পদার্থে দুটি ভুলের পর এবার রসায়ন পরীক্ষায় ৮ সৃজনশীলের অর্ধেকেই ভুলের অভিযোগ !চলতি এইচএসসি ও সমমান পরীক্ষায় আবারও প্রশ্নপত্রে ভুলের অভিযোগ উঠেছে। বুধবার (২২ জুলাই) অনুষ্ঠিত রসায়ন দ্বিতীয়পত্র পরীক্ষায় সৃজনশীল ও বহুনির্বাচনী উভয় অংশেই একাধিক ত্রুটি রয়েছে বলে জানিয়েছেন শিক্ষক ও পরীক্ষার্থীরা।তাদের দাবি, প্রশ্নপত্রের এসব ভুলের কারণে শিক্ষার্থীরা বিভ্রান্তিতে পড়েছে এবং বাড়তি মানসিক চাপের মুখে […]

চা খাতকে কৃষিপণ্য হিসেবে স্বীকৃতির সুপারিশ, সংস্কারে ৫৯ দফা প্রস্তাব টাস্কফোর্সের

ঢাকা: দেশের চা খাতকে শিল্পের পরিবর্তে কৃষি খাত হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ করেছে সরকারের গঠিত উচ্চপর্যায়ের বিশেষ টাস্কফোর্স। একই সঙ্গে ভ্যাট ও কর কমানো, স্বল্পসুদে কৃষিঋণের সুবিধা, বিশেষ সহায়তা তহবিল গঠন, রপ্তানি সম্প্রসারণ, পুনঃরোপণ কর্মসূচি এবং শ্রমিক কল্যাণ নিশ্চিতসহ খাতটির উন্নয়নে একগুচ্ছ সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার প্রধানমন্ত্রী তারেক রহমান চা […]

সাংবাদিকদের অ্যাক্টিভিস্ট নয়, তথ্যনির্ভর ও নিরপেক্ষ হওয়া উচিত: তথ্যমন্ত্রী

ঢাকা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সময়ে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার রোধ করে জনগণকে সঠিক তথ্য পৌঁছে দেওয়া গণমাধ্যমের সবচেয়ে বড় দায়িত্ব। তিনি মনে করেন, সাংবাদিকদের কোনো ধরনের অ্যাক্টিভিস্টের ভূমিকায় না গিয়ে তথ্য-উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করা উচিত। শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত ‘দক্ষিণ এশিয়ার গণমাধ্যম কি ভিন্ন ভিন্ন […]

ত্রিশাল এলজিইডিতে ‘ঘুষ ছাড়া নড়ে না ফাইল’—ঠিকাদারদের অভিযোগ

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশাল উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অফিসে ঘুষ ছাড়া কোনো ফাইল এগোয় না এমন অভিযোগ করেছেন একাধিক ঠিকাদার। তাদের দাবি, দরপত্রে অংশ নিয়ে লটারির মাধ্যমে কাজ পেলেও চুক্তি সম্পাদন, কার্যাদেশ গ্রহণ, বিল ছাড় এবং জামানতের টাকা উত্তোলন প্রতিটি ধাপেই ঘুষ দিতে বাধ্য করা হয়। সম্প্রতি উপজেলা প্রকৌশলী যুবায়েত হোসেনের নামে […]

নওগাঁর ছাত্রাবাসে কলেজশিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নওগাঁ শহরের একটি ছাত্রাবাস থেকে ইমন (২৫) নামে এক কলেজশিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে শহরের ভাঙ্গাবাড়িয়া মধ্যপাড়া এলাকার ‘জননী’ ছাত্রাবাসের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইমন নওগাঁ জেলার মান্দা উপজেলার মাগুড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি নওগাঁ সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ […]

বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

মেডিক্যাল ভর্তি পরীক্ষা নিট (NEET)-এর প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষাখাতে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে টানা আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) দুপুরে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন। এক্সে দেওয়া পোস্টে ধর্মেন্দ্র প্রধান বলেন, “প্রথম […]

২৩তম রাষ্ট্রপতি কে হচ্ছেন? পদত্যাগের পর রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা

২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ২৩তম রাষ্ট্রপতি কে হচ্ছেন—তা নিয়ে ব্যাপক আলোচনা। শুক্রবার (২৪ জুলাই) তার পদত্যাগের ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়ায় দিনভর ছিল সরগরম রাজনৈতিক অঙ্গন। আওয়ামী লীগ সরকারের সময় দায়িত্ব নেওয়া রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নেতারা বলেছেন, দেরিতে হলেও […]