মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

নাইক্ষ্যংছড়ি || বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি সীমান্তসংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে আব্দুল করিম (২৫) নামে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার বাম পায়ের হাঁটুর নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) জারুলিয়াছড়ি বিওপির দায়িত্বপূর্ণ ৪৬-৪৭ নম্বর সীমান্ত পিলারের মধ্যবর্তী এলাকা থেকে মিয়ানমারের […]
বন্যার ক্ষত বুকে নিয়ে স্বাভাবিক জীবনে ফেরার লড়াই জেসমিনের

পেকুয়া || কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় বন্যার পানি নেমে গেলেও অসংখ্য মানুষের জীবনে রেখে গেছে দুর্বিষহ স্মৃতি ও অপূরণীয় ক্ষতি। সেই ক্ষত বুকে নিয়েই তিন সন্তানকে আগলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন মেহেরনামা চৈরভাঙ্গা এলাকার গৃহবধূ জেসমিন আক্তার। বন্যার তীব্র স্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে তার বসতঘর, নষ্ট হয়েছে সংসারের সামান্য সম্বল। এখন ভাঙাচোরা ঘরের বিভিন্ন অংশ […]
দাম বাড়ায় রাজশাহীতে ফিরছে ‘সোনালি আঁশের’ সুদিন, বাড়ছে পাট চাষে কৃষকের আগ্রহ

রাজশাহী প্রতিনিধি: একসময় ন্যায্যমূল্য না পাওয়া, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং পাটকল বন্ধ হয়ে যাওয়ার কারণে ‘সোনালি আঁশ’খ্যাত পাট চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন অনেক কৃষক। তবে সময়ের সঙ্গে সেই চিত্র বদলাতে শুরু করেছে। বিশ্ববাজারে পরিবেশবান্ধব পণ্যের চাহিদা বৃদ্ধি, প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের ব্যবহার এবং চলতি মৌসুমে পাটের ভালো দাম সব মিলিয়ে রাজশাহীতে আবারও বাড়ছে […]
কক্সবাজারের এলএনজি টার্মিনাল বন্ধ, জুলাইজুড়ে কাটছে না গ্যাস সংকট; ঘাটতি বেড়েছে প্রায় ৪৫ শতাংশ

কক্সবাজার || মহেশখালী|| প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি (এফএসআরইউ) টার্মিনালে অগ্নিকাণ্ডের পর সৃষ্ট গ্যাস সংকট চলতি মাসেও কাটছে না। সংশ্লিষ্টরা জানিয়েছেন, টার্মিনালটির মেরামত কাজ শুরু হলেও জুলাইয়ের মধ্যে এটি পুনরায় চালু হওয়ার সম্ভাবনা নেই। ফলে দেশের গ্যাস সরবরাহে বড় ধরনের ঘাটতি অব্যাহত থাকবে। গত মঙ্গলবার টার্মিনালটিতে আগুন লাগার পর জাতীয় গ্রিডে প্রতিদিন […]
আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

ঢাকা: আজ ২৮ জুলাই বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব হেপাটাইটিস দিবস। দিবসটি উপলক্ষে বিভিন্ন দেশ, আন্তর্জাতিক সংস্থা ও স্বাস্থ্য প্রতিষ্ঠান হেপাটাইটিস প্রতিরোধ, দ্রুত রোগ শনাক্তকরণ এবং আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির নানা কর্মসূচি পালন করছে। এ বছরের প্রতিপাদ্য ‘হেপাটাইটিস: আসুন, বাধা ভেঙে এগিয়ে যাই’। এই প্রতিপাদ্যের মাধ্যমে স্বাস্থ্যসেবা গ্রহণের পথে বিদ্যমান বৈষম্য, কুসংস্কার ও অন্যান্য […]
আজ বঙ্গভবনে প্রথম দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ঢাকা: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ আজ মঙ্গলবার (২৮ জুলাই) প্রথমবারের মতো বঙ্গভবনে আনুষ্ঠানিক দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জাতীয় সংসদের সরকারি বাসভবন থেকে দুপুর ১২টার দিকে তিনি বঙ্গভবনে পৌঁছে দায়িত্ব পালন শুরু করবেন। গত শুক্রবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধানের বিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির […]
১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষার ফল

ঢাকা: ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আগামী ১০ আগস্ট দেশের সব শিক্ষা বোর্ডে একযোগে ফলাফল প্রকাশ করা হবে। সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য […]
ফুলপুরে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত

ময়মনসিংহের ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৩টি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছেন। সোমবার(২৭ জুলাই) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালিত করেন। অভিযানে সঠিক কাগজপত্র না থাকায় মক্কা স্টোরকে ৫ হাজার টাকা এবং সাবিল মেশিনারিজকে ৩ হাজার টাকা জরিমানা করা […]
সদর দপ্তর নিয়ে বিরোধ: ফটিকছড়িতে ৪৮ ঘণ্টার হরতাল, মহাসড়কে যান চলাচল কার্যত বন্ধ

চট্টগ্রাম ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নির্ধারণকে কেন্দ্র করে টানা ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন পরিষদের আহ্বানে রোববার (২৬ জুলাই) সকাল থেকে কর্মসূচি শুরু হলে ঢাকা-ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ফটিকছড়ি অংশে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। হরতালের সমর্থনে সকাল থেকেই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল এবং […]
শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে ধস্তাধস্তি, ছড়িয়ে পড়েছে ভিডিও

ঢাকা: রাজধানীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনকে ঘিরে ধস্তাধস্তি ও উত্তেজনার ঘটনা ঘটেছে। রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন শেষে মাজার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। […]