🏠︎ » সারাদেশ » দুর্গাপুরে রুসা’র উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল বীজ ধান বিতরণ

দুর্গাপুরে রুসা’র উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল বীজ ধান বিতরণ

রুসা বাংলাদেশ এর উদ্যোগে নেত্রকোণার দুর্গাপুর উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল বীজ ধান বিতরণ করা হয়েছে।

রবিবার বিরিশিরিতে রুসা কার্যালয়ে উচ্চফলনশীল বিনা ধান ৫ বিতরণ কর্মসূচি -২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা কৃষি কর্মকর্তা নীপা বিশ্বাস।

এই আয়োজনে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ এম এ জিন্নাহ। রুসা বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এম এন আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এই কর্মসূচিতে প্রায় আড়াইশ কৃষকের মাঝে ছয়শত কেজি বীজ ধান বিতরণ করা হয়। যার মূল লক্ষ্য কৃষি ফলন বৃদ্ধি ও কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, জানায় রুসা।

রুসা বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এম এন আলম বলেন, স্থানীয় প্রান্তিক ও সুবিধাবঞ্চিত কৃষকদের উচ্চফলনশীল বিনা ধান প্রদান করা হয়েছে। যা তাদের অর্থনৈতিক স্বাবলম্বীতা অর্জনে সহায়তা করবে। শুধু বীজ বিতরণেই সীমাবদ্ধ নয় রুসা বাংলাদেশ, আমরা প্রতিটি নিবন্ধিত কৃষককে ধান কাটা পর্যন্ত নিয়মিত মনিটরিং করবো। কৃষকরা সঠিক পরিচর্যার মাধ্যমে যেন সর্বোচ্চ ফলন ঘরে তুলতে পারেন এটি আমরা নিশ্চিত করবো।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ