🏠︎ » জাতীয় » ফুলপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ফুলপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে এ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধণা ত্রিপুরার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফিরোজ হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, যুগ্ন আহবায়ক একেএম সিরাজুল হক, উপজেলা যুবদলের সভাপতি সানোয়ার হোসেন খান, ময়মনসিংহ উত্তর জেলা যুব দলের নেতা একেএম আরিফুল হক সহ অন্যান্যরা।

এ সময় উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, পিআইও বেগম শাহীন, প্রাণিসম্পদ কর্মকর্তা তারেক আহমেদ, প্রকৌশলী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, আনসার ভিডিপির উপজেলা প্রশিক্ষিকা শাহনাজ পারভীন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য ও দেশের রাজনৈতিক ইতিহাসে এ দিনের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি জাতীয় ঐক্য, গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়াও ভুল ত্রুটি হওয়ায় উপজেলার বিএনপির আহবায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান বলেন, ছেলেখেলা ভাবে ৭ নভেম্বর পালিত কেন ফুলপুরে, এরদায় ইউএনও’র ।
পরে বিকালে ৩টায় সবুজ মেলার মাঠে উপজেলা প্রশাসন বনাম পৌর একাদশীর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

তপু রায়হান রাব্বি
ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধি

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ