🏠︎ » বাংলাদেশ » অপরাধ » দুর্গাপুরে বিজিবির মাদকবিরোধী অভিযানে ২৬ বোতল ভারতীয় মদ ও ইজিবাইক জব্দ

দুর্গাপুরে বিজিবির মাদকবিরোধী অভিযানে ২৬ বোতল ভারতীয় মদ ও ইজিবাইক জব্দ

গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় একটি ইজিবাইক জব্দ করা হয়।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ নলুয়াপাড়া বিওপি’র চার সদস্যের একটি টহল দল সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে নামে। দলটি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১১৬১/৯-এস হতে আনুমানিক সাতশো গজ বাংলাদেশের অভ্যন্তরে দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ফান্দা নামক স্থানে অবস্থান নেয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ওই স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ২৬ বোতল ভারতীয় মদ এবং মদ বহনের কাজে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করে।

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী বলেন, সীমান্তে মাদক চোরাচালান রোধে বিজিবি সবসময়ই কঠোর অবস্থানে রয়েছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুন

সর্বশেষ