🏠︎ » বাংলাদেশ » অপরাধ » শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।

সোমবার (৩১ আগস্ট) ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

২০২৫ সালের মার্চে মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার হয় শিশু আছিয়া। গুরুতর আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ১৩ মার্চ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় সে।

পরে ২০২৫ সালের ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় আরও তিন আসামিকে খালাস দেওয়া হয়। পরবর্তীতে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হয়।

হাইকোর্টের রায়ে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল থাকায় বহুল আলোচিত এ মামলায় বিচারিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হলো।

আরও পড়ুন

সর্বশেষ