🏠︎ » বাংলাদেশ » অপরাধ » গফরগাঁওয়ে সালটিয়া ভূমি অফিসের অফিস সহায়কের ঘুষ বানিজ্য

গফরগাঁওয়ে সালটিয়া ভূমি অফিসের অফিস সহায়কের ঘুষ বানিজ্য

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক মোছাঃ জেসমিন আক্তারের বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ উঠেছে।


ভুক্তভোগীদের অভিযোগ রয়েছে জেসমিন আক্তার ফাইল প্রতি ৫০০টাকা করে ঘুস নিচ্ছে, নায়েব খাজনা খারিজের ফাইল সমন্বয় করে দিলে অনলাইন কপি আটকে রেখে ফাইল প্রতি ৫০০টাকা করে ঘুষ নিচ্ছে। এতে সাধারণ ভুক্তভোগী মানুষ হয়রানি শিকার হচ্ছে যা জনমনে নেতিবাচক প্রভাব পরছে।


ষোলাসিয়া গ্রামের আবদুল ওয়াদুদ বেঙ্গল প্রতিদিন কে- বলেন, পনের দিন আগে আমি খাজনা অনলাইন সমন্বয় করে অফিস সহায়ক মোছাঃ জেসমিন আক্তারের কাছে যাই তিনি আমাকে বলেন এখন নেট নেই চেক কাটা যাবে না, এই বলে আমাকে বেশ কিছু দিন ঘুরায়, তারপর অফিসের একজন বলেন তাকে ৫০০টাকা দেন, চেক কেটে দিবে, আমি তাকে ৫০০ টাকা দিয়ে খাজনার চেক কেটে নিয়ে যায়। এই যদি হয় অবস্থা তবে দেশ চলবে কিভাবে।


সরেজমিনে গিয়ে দেখা যায়, রিক্তা আকতার, বুলবুল মিয়া,খায়রুল ইসলাম সহ আরো অনেকেই সালটিয়া ভূমি অফিসের বিরুদ্ধে বিস্তার অভিযোগ করছে। সালটিয়ার সাধারণ মানুষের দাবি জেসমিনের এই ঘুষ বানিজ্য সুষ্ঠু তদন্তের মাধ্যমে অচিরেই বন্ধ করা হউক।

আরও পড়ুন

সর্বশেষ