🏠︎ » বাংলাদেশ » কৃষি » গ্রামীণ জনপদের উন্নয়নে সরকার বদ্ধপরিকর: স্থানীয় সরকারমন্ত্রী

গ্রামীণ জনপদের উন্নয়নে সরকার বদ্ধপরিকর: স্থানীয় সরকারমন্ত্রী

গ্রামীণ জনপদের টেকসই উন্নয়ন এবং প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৬ জুলাই) সকালে আন্তর্জাতিক পল্লী উন্নয়ন দিবস ও সিরডাপের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, পল্লী উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কৃষি সহযোগিতা, সেচ সুবিধা সম্প্রসারণ এবং কৃষি কার্ডের মাধ্যমে কৃষকদের জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক সহায়তা কর্মসূচির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে। একই সঙ্গে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

মন্ত্রী বলেন, গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে সিরডাপ পল্লী উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রান্তিক পর্যায়ে উদ্যোক্তা তৈরি, দক্ষতা উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিষ্ঠানটির অবদান উল্লেখযোগ্য বলেও তিনি মন্তব্য করেন।

আরও পড়ুন

সর্বশেষ