🏠︎ » সারাদেশ » চট্টগ্রাম » চট্টগ্রামে শ্রমিকবাহী বাসের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা, হেলপার নিহতসহ আহত ১৮

চট্টগ্রামে শ্রমিকবাহী বাসের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা, হেলপার নিহতসহ আহত ১৮

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় পোশাক কারখানার শ্রমিকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা দিয়েছে। এতে বাসের হেলপার মো. আলমগীর নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৮ শ্রমিক। দুর্ঘটনার পর বাসটি জব্দ করেছে পুলিশ এবং চালককে আটক করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পতেঙ্গার সি-বিচ এলাকা থেকে প্রায় এক কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। আহত শ্রমিকরা সবাই কর্ণফুলী ইপিজেডের (কেইপিজেড) বেনকট নামের একটি পোশাক কারখানার কর্মী বলে জানা গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, দুর্ঘটনায় আহতদের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বাসের হেলপার আলমগীরকে মৃত ঘোষণা করেন। আহত অন্য শ্রমিকদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—শারমিন (২৭), লুৎফা বেগম (২১), মাহমুদুর (২৩) ও হিনজুর (২২)। অন্য আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী বলেন, শ্রমিকবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসের হেলপার নিহত হন এবং বেশ কয়েকজন শ্রমিক আহত হন। দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, নিহত আলমগীরের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ