হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১,৪৪০

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৪০ জন। এ নিয়ে চলতি বছরে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৮৪ জনে। সোমবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিনে বলা হয়েছে, […]

ফরিদপুরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

ফরিদপুরে কাশবনের নির্জন স্থানে এক তরুণীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ ও ঘটনার ভিডিও ধারণের অপরাধে আটজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। ঘটনার প্রায় সাত বছর পর দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার (৯ নভেম্বর) এ রায় ঘোষণা করা হয়। দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন […]

জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দল গোছাতে হবে এনসিপিকে: রাশেদ খাঁন

জামায়াতে ইসলামীর সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করে দল গোছানোর দিকে মনোযোগ দিতে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, নেতৃত্বশূন্য হতে না চাইলে এনসিপিকে জামায়াতের সঙ্গে জোট ছাড়তেই হবে। দলটির রাজনৈতিক উত্থানের জন্য এ সিদ্ধান্ত প্রয়োজন। সোমবার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি। […]

চট্টগ্রামে শ্রমিকবাহী বাসের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা, হেলপার নিহতসহ আহত ১৮

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় পোশাক কারখানার শ্রমিকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা দিয়েছে। এতে বাসের হেলপার মো. আলমগীর নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৮ শ্রমিক। দুর্ঘটনার পর বাসটি জব্দ করেছে পুলিশ এবং চালককে আটক করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পতেঙ্গার সি-বিচ এলাকা থেকে প্রায় এক কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। […]

জামায়াতের সঙ্গে দূরত্ব বাড়লেও ১১ দলীয় জোট ছাড়ছে না এনসিপি

জামায়াতে ইসলামীর সঙ্গে রাজনৈতিক দূরত্ব বাড়লেও ১১ দলীয় ঐক্য ছাড়ছে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সংবিধান সংস্কার ও গণভোটে অনুমোদিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে জোটের কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি নিজস্ব রাজনৈতিক পরিচয় ও স্বতন্ত্র অবস্থান গড়ে তুলতে দলীয় কর্মসূচি জোরদার করতে চায় দলটি। জোটের শরিকদের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন নিয়েও মতপার্থক্য দেখা দিয়েছে। কয়েকটি […]

কপ৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩১-এ (COP31) যোগ দিতে মঙ্গলবার তিন দিনের সফরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুরস্কের আনতালিয়ায় মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অনুষ্ঠিতব্য এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি। সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তুরস্ক সফরের প্রস্তুতি ও কর্মসূচির […]

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনে এ অধিবেশন শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত এ অধিবেশন চলার কথা রয়েছে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এবারের অধিবেশন আট কার্যদিবস চলতে পারে। সরকারি ছুটির […]

শেখ হাসিনাকে ডিসেম্বরে দেশে ফেরানোর শপথ, ঝালকাঠিতে নেতাকর্মীদের ভিডিও ভাইরাল

ঝালকাঠির নলছিটিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী ডিসেম্বরে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতাকর্মী। এ সময় দাবি আদায়ে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তারা। শপথ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। রোববার (৮ নভেম্বর) দিবাগত রাতে ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক চৌধুরী […]

আইজিপির সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ পুলিশ ও সিঙ্গাপুর পুলিশের মধ্যে দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা এবং অপরাধ দমনে পারস্পরিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মি. ফিলিপ অং। সোমবার (৯ নভেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে আন্তঃদেশীয় অপরাধ […]

বাউফলে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ, মামলায় আসামি ১৩ কিশোর

পটুয়াখালীর বাউফলে উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আলতাব হোসেন মেম্বারের ছেলে সাদিকসহ ১২ থেকে ১৩ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন ভুক্তভোগী। রোববার (৮ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে বাউফল বাজার রোডে আল ফাহাদ রেস্তোরাঁর সামনে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, জাতীয় বিপ্লব ও সংহতি […]