যুবদলের কেন্দ্রীয় কার্যালয়ে নতুন মহানগর আহ্বায়ক এস এম মিজানুর রহমান রাজকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুবদল নেতা মিজানুর রহমান (গাজী মিজান)।
এ সময় গাজী মিজানের সঙ্গে তাঁর কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া সাবেক মহানগর কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।
এর আগে হাজারো নেতাকর্মীর স্লোগান ও অংশগ্রহণে কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষে নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ে সমবেত হন। এ সময় নতুন মহানগর আহ্বায়ককে ফুলেল শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে নেতাকর্মীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।