🏠︎ » রাজনীতি » কারামুক্তির পর মেজর (অব.) আখতারুজ্জামানকে জামায়াতের ফুলেল শুভেচ্ছা

কারামুক্তির পর মেজর (অব.) আখতারুজ্জামানকে জামায়াতের ফুলেল শুভেচ্ছা

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এ সময় কারাফটকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, ঢাকা জেলা আমির মাওলানা দেলাওয়ার হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসেন এমপি, জয়নাল আবেদীন এমপি, ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার এবং আইনজীবী শেখ মো. রোকন রেজাসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় মেজর (অব.) আখতারুজ্জামান, মোহাম্মদ সেলিম উদ্দিন, মোবারক হোসাইন ও ড. শফিকুল ইসলাম মাসুদ সংক্ষিপ্ত বক্তব্য দেন।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ