🏠︎ » অর্থনীতি » গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

দেশের তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের নতুন মজুরি কাঠামো নির্ধারণে সর্বনিম্ন মাসিক বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছেন শ্রমিক প্রতিনিধিরা। পাশাপাশি গ্রেডভেদে সর্বোচ্চ বেতন ৪৮ হাজার টাকা নির্ধারণের প্রস্তাবও দেওয়া হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আয়োজিত ব্রিফিংয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী এ তথ্য জানান।

তিনি বলেন, শ্রমিকপক্ষ তাদের লিখিত প্রস্তাব জমা দিয়েছে। তবে এখনো মালিকপক্ষ কোনো লিখিত প্রস্তাব দেয়নি। মালিকপক্ষকে প্রস্তাব জমা দেওয়ার জন্য চার কর্মদিবস সময় দেওয়া হয়েছে।

শ্রমিক প্রতিনিধিদের প্রস্তাব অনুযায়ী, গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ৩২ হাজার টাকা এবং শিক্ষানবিশ শ্রমিকদের বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন গ্রেড অনুযায়ী সর্বোচ্চ মাসিক মজুরি ৪৮ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে।

নতুন মজুরি কাঠামো নিয়ে শ্রমিক ও মালিকপক্ষের প্রস্তাব পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে নিম্নতম মজুরি বোর্ড।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ