আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার আপিলের রায় যেকোনো দিন

আওয়ামী লীগের নেতা ও সাবেক সংসদ সদস্য আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার আপিল শুনানি শেষ হয়েছে। মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছেন আপিল বিভাগ। ফলে যেকোনো দিন এ মামলার রায় ঘোষণা হতে পারে। সোমবার (৭ সেপ্টেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এসএম […]
পুরুষ হওয়ার প্রক্রিয়ায় অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তরুণীর মৃত্যু

নারী থেকে পুরুষ হওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করানোর কয়েক ঘণ্টা পর রোজি আক্তার লিজা (৩১) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। গত শনিবার বিকেলে অস্ত্রোপচার হওয়ার পর রোববার ভোররাত সাড়ে ৪টার দিকে তাঁর মৃত্যু হয়। লিজা বরিশালের গৌরনদী উপজেলার বাসিন্দা। তাঁর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু […]
ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার, গ্রেপ্তার-৩

ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজ যুবক মো. রাশিদুল ইসলাম (১৯)-এর মাথার খুলিসহ শরীরের বিভিন্ন হাড় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃরা হলেন- ফুলপুর উপজেলার কুকাইল ১ম খণ্ড এলাকার রিয়াজ উদ্দিন ও হাসিনা খাতুনের ছেলে জসিম উদ্দিন (২৪), ছাবেদ আলী ওরফে মিঠু এর ছেলে রফিক ওরফে রফিদ (২৮) এবং […]
খুলনায় শীর্ষ সন্ত্রাসী ‘শুটার আরমান’ গ্রেপ্তার, অস্ত্র-গুলিও উদ্ধার

খুলনা মহানগরী ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগে ‘আরমান বাহিনী’র প্রধান আরমান হোসেন দীপু ওরফে শুটার আরমান ওরফে আরমিনকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। সোমবার খুলনায় র্যাব-৬-এর সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এর আগে রোববার রাতে […]
ট্রাইব্যুনালের হাজতখানায় কেক কাটার ঘটনায় তিনজনকে শোকজ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাজতখানায় আসামিদের কেক কাটার ঘটনার বিষয়ে তিনজনকে শোকজ করেছে ট্রাইব্যুনাল প্রশাসন। সোমবার (৭ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ট্রাইব্যুনাল সূত্র জানিয়েছে, সম্প্রতি আসামিদের জন্য নির্ধারিত নিয়মের বাইরে অতিরিক্ত খাবার সরবরাহ এবং হাজতখানার ভেতরে কেক কাটার ঘটনায় সংশ্লিষ্টদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাদের এ বিষয়ে জবাব […]
‘আশায় আছি, বিচার হবে’ ৩০ বছর পরও সালমান শাহর মায়ের অপেক্ষা

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর তিন দশক পেরিয়ে গেলেও ঘটনার রহস্য নিয়ে বিতর্কের অবসান হয়নি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের নিজ ফ্ল্যাট থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে চারটি তদন্ত সংস্থা ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করে প্রতিবেদন দিলেও তা মেনে নেয়নি তাঁর পরিবার। দীর্ঘ আইনি লড়াইয়ের পর নতুন করে হত্যা মামলা […]
নওগাঁয় কবর খুঁড়ে কঙ্কাল চুরির অভিযোগ, নবম শ্রেণির শিক্ষার্থীকে ঘিরে চাঞ্চল্য

নওগাঁর ধামইরহাটে কবর খুঁড়ে মরদেহের কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে নবম শ্রেণির এক স্কুলশিক্ষার্থীর বিরুদ্ধে। রাতের আঁধারে কবর থেকে কঙ্কাল চুরির এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার জাহানপুর ইউনিয়নের বড়শিবপুর কাজীপাড়া গ্রামে। অভিযুক্ত শিক্ষার্থী একই এলাকার শহিদুল ইসলামের ছেলে এবং কাজীপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র সিয়াম হোসেন। স্থানীয়রা […]
ফুলপুরের মাদকদ্রব সহ তিনজন গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলপুরে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌরসভার কাজিয়াকান্দা, ফুলপুর পাইলট গার্লস স্কুল রোডে হাজী মোঃ এহেসানুল হকের বাসার ভাড়াটিয়ার রুমে অভিযান চালিয়ে তিন মাদককারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তাররা হলেন—মোঃ মাসুদ মিয়া (২৮) চরপাড়ার আব্দুল মজিদের ছেলে, মোঃ তৌসিফ (৩০) কাজিয়াকান্দার এমদাদুল হক ছেলে, এবং মোঃ ওসমান (৪৮) কাজিয়াকান্দা মৃত মফিজ উদ্দিনের ছেলে। উভয় ফুলপুর পৌরসভার […]
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র্যাবের অভিযান, বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আরসার এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। র্যাব জানায়, শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি অভিযানিক দল উখিয়া থানার ১১ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মরাগাছতলা এলাকার মাল্টিপারপাস কমিউনিটি অ্যান্ড সার্ভিস সেন্টার (সাবেক আশ্রয়কেন্দ্র) সংলগ্ন […]
দুর্গাপুরে বিজিবির মাদকবিরোধী অভিযানে ২৬ বোতল ভারতীয় মদ ও ইজিবাইক জব্দ

গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় একটি ইজিবাইক জব্দ করা হয়। সোমবার (৩১ আগস্ট) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়। নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) এ তথ্য নিশ্চিত করেছেন। বিজিবি জানায়, সোমবার […]