ফেনীর চার তরুণ অপহরণ মামলার আসামি টেকনাফে গ্রেপ্তার

ফেনীতে চার তরুণ অপহরণের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম পলাতক আসামি জাহাঙ্গীরকে (২৯) কক্সবাজারের টেকনাফ থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জাদিমুড়া এলাকায় ফেনীর অপহরণ […]
টেকনাফে নৈশ প্রহরী হত্যা মামলার আসামি ৪৮ ঘণ্টায় গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকায় নৈশ প্রহরী হত্যা মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি মোঃ রিদুয়ানকে (২৬) গ্রেপ্তার করেছে র্যাব-১৫ ও জেলা পুলিশের যৌথ দল। হত্যাকাণ্ডের মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-১৫ (সিপিসি-১) ও জেলা পুলিশের যৌথ আভিযানিক দল ১১ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টেকনাফ […]
কোটি টাকা হাতিয়ে লাপাত্তা মেহেদী হাসান, একাধিক জেলায় প্রতারণার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:ব্যবসায়িক প্রতিষ্ঠানে শেয়ারহোল্ডার ও আকর্ষণীয় মুনাফার প্রলোভন দেখিয়ে বিভিন্ন জেলার সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে মোঃ মেহেদী হাসান নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অর্থ আত্মসাতের পর ভুক্তভোগীদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে তিনি আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। অভিযুক্ত মোঃ মেহেদী হাসান চাঁদপুর জেলার মতলব উত্তর থানার বাগানবাড়ি এলাকার খাগুরিয়া গ্রামের […]
র্যাবের যৌথ অভিযানে পেকুয়ার হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

কক্সবাজার জেলার পেকুয়া থানাধীন চাঞ্চল্যকর ও বহুল আলোচিত হত্যা মামলার এজাহারনামীয় ১নং আসামি মোহাম্মদ সিফাত(২৬)’কে টেকনাফ এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫ ও র্যাব-৭। গত ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ২১:৩০ ঘটিকায় র্যাবের যৌথ আভিযানিক দলটি গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানাধীন মহেশখালীয়া পাড়া বটতলী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক […]
খাটের নিচে অর্ধ লক্ষাধিক টাকার মদ, দুর্গাপুরে আটক ১

নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় চলমান পুলিশের মাদকবিরোধী অভিযানে এবার খাটের নিচ থেকে পাওয়া গেল অর্ধ লক্ষাধিক টাকার বিদেশী মদ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে চকলেঙ্গুরা গ্রামে অভিযানকালে ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এসময় মাদক কারবারি নয়ন মিয়াকে (৩২) আটক করে পুলিশ। সে দুর্গাপুর উপজেলার চকলেঙ্গুড়া গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, […]
জুয়ার আসরে যুবদল নেতা, ফায়ার সার্ভিস-বিজিবি সদস্য, হাতেনাতে আটক

জুয়ার আসরে এবার পুলিশের হাতে ধরা পড়লো যুবদল নেতা, ফায়ার সার্ভিস ও বিজিবি সদস্য। পুলিশের গোপন অভিযানে এসময় মোট আটজনকে আটক করা হয়৷ নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে, বুধবার সন্ধ্যায় মোহনগঞ্জ পৌর শহরের টেংগাপাড়া এলাকায় একটি ঘরে জুয়া খেলার সময় তাদের হাতেনাতে আটক করে […]
ময়মনসিংহ নগরীর আইনশৃঙ্খলা রক্ষায় ভালো কাজের স্বীকৃতি, পুরস্কৃত ওসি ডিবি মোঃ মাহবুবুল হক

ময়মনসিংহ প্রতিনিধি:আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুবুল হককে পুরস্কার প্রদান করা হয়েছে। ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান ভালো কাজের স্বীকৃতি হিসেবে ওসি মোঃ মাহবুবুল হকের হাতে এ পুরস্কার তুলে দেন। এ সময় ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল করিম ও […]
টেকনাফ হ্নীলায় ১৪ লাখ ইয়াবা উদ্ধার, দুই আসামি আটক

কক্সবাজারের টেকনাফের হ্নীলা সীমান্তে নৌকায় অভিনব কায়দায় লুকিয়ে ইয়াবা পাচারের সময় প্রায় ৪২ কোটি টাকা মূল্যের ১৪ লাখ পিস ইয়াবাসহ দুই আসামিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে হ্নীলা বিওপির সুইচ গেট সংলগ্ন এলাকায় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এ অভিযান পরিচালনা করে। ৬৪ বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের […]
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক, যুবকের এক বছরের কারাদণ্ড

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ শরিফুল ইসলাম (৩১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন দিনের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলার পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের ধামদী এলাকার সিদ্দিক মিয়া পুরাতন রাইস মিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত শরিফুল ইসলাম ওই […]
দুর্গাপুরে মাদকের আখড়ায় পরিণত হওয়া ৭ অবৈধ স্থাপনা উচ্ছেদ

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীর পাড়ে সরকারি খাসজমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা দখল করে বিভিন্ন অসাধু চক্র অপরাধ ও মাদকের আখড়ায় পরিণত করেছিলো। এবার এসব স্থাপনা গুঁড়িয়ে দিয়ে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে এনেছে প্রশাসন। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে প্রশাসন। ফলে জনমনে স্বস্তি এসেছে। স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গাপুর পৌর এলাকার […]