মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুইজনের কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।রোববার (৫ জুলাই) বিকেলে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাবনী এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার শকুনি এলাকার সোহরাব চৌকিদারের ছেলে হাবিবুল্লাহ এবং একই এলাকার চুন্নু হাওলাদারের ছেলে […]

ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ৩৬ বোতল বিদেশী মদসহ ৩ মাদককারবারি গ্রেফতার

ময়মনসিংহে র‍্যাব-১৪ এর অভিযানে ৩৬ বোতল বিদেশী মদসহ তিনজন কথিত মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৬২০ টাকা জব্দ করা হয়। র‍্যাব-১৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৫ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে সিপিএসসি, র‍্যাব-১৪, ময়মনসিংহের একটি আভিযানিক দল কোতোয়ালী থানার দিঘারকান্দা এলাকায় ঢাকাগামী মহাসড়কে […]

ময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

ময়মনসিংহ নগরীর রামকৃষ্ণ মিশন রোড এলাকা থেকে গলাকাটা অবস্থায় রুবেল নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। রবিবার দুপুরে ওই এলাকার একটি ভাড়া বাসা থেকে রুবেলের মরদেহ উদ্ধার করা হয়। সে নগরীর রামকৃষ্ণ মিশন রোড এলাকার বাসিন্দা মৃত আব্দুল হামিদের ছেলে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা […]

কক্সবাজারের আলোচিত কিশোর সুকান্ত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

বাংলাদেশ আমার অহংকার’ এই স্লোগানকে বুকে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাব অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সন্ত্রাস, জঙ্গিবাদ, অপরাধ দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারের পাশাপাশি চাঞ্চল্যকর ও ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং আসামিদের আইনের আওতায় আনতে র‍্যাব সদা তৎপর ও আপসহীন। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত […]

রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের বেড়া কেটে তৈরি হচ্ছে গোপন পথ, বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার জন্য নির্মিত কাঁটাতারের বেড়ার একাধিক স্থানে কেটে অবৈধ চলাচলের পথ তৈরি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এসব পথ ব্যবহার করে রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে অবাধ যাতায়াত চলছে। তাদের আশঙ্কা, এই গোপন পথগুলো এখন শুধু চলাচলের মাধ্যম নয়, বরং ইয়াবা পাচার, অপহরণ, চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িতদের […]

জামালপুরে জমি দখলচেষ্টার অভিযোগ, উত্তেজনার পর সরে গেলেন আ.লীগ নেতা

জামালপুর শহরে জমি দখল করতে এসে এক আওয়ামী লীগ নেতা ও তার সাথে থাকা কতিপয় ক্যাডার বাহিনী সাধারণ জনগণের তোপের মুখে পড়ে পিছু হঠতে বাধ্য হয়েছেন। জমি দখলকে কেন্দ্র করে একপর্যায়ে ওই এলাকার পরিবেশ বেশ ঘোলাটে হয়ে গেলেও পরবর্তীতে স্থানীয় কয়েক জন মুরুব্বী ও কয়েক জন গণমাধ্যমকর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে […]

মাদারীপুরে মানবপাচার মামলার প্রধান আসামি গ্রেফতার

মাদারীপুরে মানবপাচার মামলার প্রধান আসামি শাহিন চৌকিদার (৩৫) গ্রেফতার হয়েছেন। শুক্রবার রাতে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের রাজারচর এলাকা থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। তবে মানবপাচার চক্রের আরও কয়েকজন সদস্য এখনো পলাতক রয়েছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, সদর উপজেলার খোয়াজপুর গ্রামের হারুন চৌকিদারের ছেলে নাহিদ চৌকিদারকে সরাসরি ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে ২২ লাখ […]

শার্শায় মাদ্রাসা ছাত্রীকে কু-প্রস্তাবের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরের শার্শা উপজেলার একটি দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক (সুপার) এর বিরুদ্ধে এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে কু-প্রস্তাব দেওয়া, ভয়ভীতি প্রদর্শন এবং পরিবারের সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গত জুন মাসের ২৯ তারিখে ১০ম শ্রেণীর এ ছাত্রীকে মাদ্রাসা থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ ঘটনায় ছাত্রীর বাবা শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। […]

ভাঙ্গায় দুই গ্রামবাসীর সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ২০

ফরিদপুরের ভাঙ্গায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে সুমন শেখ নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলা সংঘর্ষে ভাঙ্গা বাসস্ট্যান্ডসংলগ্ন হাইওয়ে এক্সপ্রেসওয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, কাপুড়িয়া সদরদী ও হাসামদিয়া গ্রামের যুবকদের মধ্যে দীর্ঘদিন […]

ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুলিশ সুপার, ময়মনসিংহ এর সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণের ওসির নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। ডিবি পুলিশের […]