ঈশ্বরগঞ্জ থানা থেকে জব্দকৃত মোটরসাইকেল ছেড়ে দেয়ার অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রাতের আঁধারে অবৈধভাবে বিদ্যুতের খুঁটি অপসারণের ঘটনায় জব্দ করা একটি মোটরসাইকেল তদন্ত শেষ হওয়ার আগেই থানা থেকে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে জব্দ করার পরদিন মোটরসাইকেলটি ছেড়ে দেওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। গত শুক্রবার (৭ আগস্ট) রাতে উপজেলার মাইজবাগ ইউনিয়নের বড়জোড়া গ্রামের ধ্বংসের মোড় এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয়দের […]
কক্সবাজারে প্যারাসেইলিং দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু: হত্যা মামলার ১ নম্বর আসামি গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের দরিয়ানগর এলাকায় নিরাপত্তাজনিত অবহেলায় প্যারাসেইলিং পরিচালনার অভিযোগে পর্যটক অক্ষর সৌভিক রায় (৩১) নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. ফরিদকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫ (র্যাব-১৫), কক্সবাজার ব্যাটালিয়ন সদর ও র্যাব-৪, ঢাকার যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথভাবে বিশেষ […]
ভারতের তরুণীকে ব্ল্যাকমেইলের অভিযোগে জামালপুরে কলেজশিক্ষার্থী গ্রেপ্তার

ভারতের পশ্চিমবঙ্গের এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে জামালপুরের এক কলেজশিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৫ আগস্ট) গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার শিক্ষার্থীর নাম মোস্তাফিজুর রহমান মেহেদী (১৯)। তিনি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর কালিকাপুর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে […]
স্বামী গ্রেপ্তার: দক্ষিণখানে নারী চিকিৎসক পিনু হত্যা মামলায় নতুন মোড়

স্টাফ রিপোর্টার: রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ জামতলা এলাকায় নিজ বাসায় নিহত দন্তচিকিৎসক সারাহ রোকসানা পিনু হত্যা মামলায় তার স্বামী মো. সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার তদন্তে পারিবারিক কলহ, দাম্পত্য সম্পর্ক এবং ঘটনার বিভিন্ন দিক গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর বাসার গ্রিল কেটে প্রবেশ করে দুর্বৃত্তরা হত্যার পাশাপাশি লুটপাট চালিয়েছে বলে প্রাথমিকভাবে […]
কক্সবাজার রামুতে সীমানা বিরোধের জেরে প্রবাসী দেবরকে পিটিয়ে আহতের অভিযোগ

কক্সবাজারের রামুতে পূর্ব শত্রুতার যে ধরে সীমানা বিরুদ্ধ কে কেন্দ্র করে বড় ভাইয়ের স্ত্রী ও ভাতিজার হাতে আহত দেবর, ও বসত বাড়ি ভাঙচুর, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে মোটর ঘর, উল্টো দেবরের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা দায়ের করেন ভাবি। ঘটনাটি ঘটেছে রামু খুনিয়াপালং ইউনিয়নের পাইন বাগান এলাকায়। এই ঘটনায় আহত দেবর মোহাম্মদ হোছেন বাদী হয়ে ২৯ […]
রাজধানীর দক্ষিণখানে বাসার গ্রিল কেটে ডেন্টাল নারী চিকিৎসককে হত্যা, স্বর্ণালংকার লুটের অভিযোগ

রাজধানীর দক্ষিণখান থানার ফায়দাবাদ এলাকায় একটি বাসার গ্রিল কেটে ঢুকে সারা রোকসানা নামে এক নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সারা রোকসানা কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের ভূইয়া বাড়ি এলাকার শিক্ষক মজিবুল হক বাচ্চুর মেয়ে। তিনি পেশায় একজন ডেন্টাল টেকনোলজিস্ট ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা বাসায় প্রবেশ […]
দুর্গাপুরে গোয়ালঘরে মিলল ৭৪০ বোতল ফেনসিডিল, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় মাদক কারবারির গোয়ালঘর থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধারের ঘটনায় বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলার বাগিচাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে বাবা-মেয়েকে আটক করা হয়। এসময় ৭৪০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন, স্থানীয় শফিকুল ইসলাম (৫৬) ও তার মেয়ে নাজমুন নাহার খানম তামান্না (২৩)। […]
উখিয়ার হলদিয়াপালংয়ে মাদক কারবারি নিয়ে যুবদলের কমিটি; সমালোচনা ও বিতর্ক

বিশেষ প্রতিবেদক :কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের কমিটি নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা ও বিতর্ক। অভিযোগ উঠেছে, সদ্য ঘোষিত সাত সদস্যের কমিটিতে সভাপতিসহ একাধিক মাদক মামলার আসামি রয়েছেন। অভিযোগ মতে, জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমদ উজ্জল ও সাধারণ সম্পাদক জিসান উদ্দিনের নির্দেশক্রমে উখিয়া উপজেলা কমিটির আহ্বায়ক এম সাইফুর রহমান সিকদার ও সদস্য সচিব খাইরুল […]
রামুতে পিকআপে তল্লাশি: বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ১

কক্সবাজার প্রতিনিধি:কক্সবাজারের রামুতে পুলিশি চেকপোস্টে সিগন্যাল অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টার পর তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলিসহ এক পিকআপ চালককে গ্রেফতার করেছে রামু থানা পুলিশ। একই সাথে অস্ত্র বহনে ব্যবহৃত একটি মিনি পিকআপ গাড়ি ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) বেলা পৌনে ১২টার দিকে রামু […]
ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ: এসপি মাসুদ আলম

মহানগর (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে অস্ত্র মামলায় আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম। তিনি বলেন, ডেভিড ইমনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে মোট ১৩টি মামলা বিচারাধীন রয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ […]