আইজিপির সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ পুলিশ ও সিঙ্গাপুর পুলিশের মধ্যে দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা এবং অপরাধ দমনে পারস্পরিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মি. ফিলিপ অং। সোমবার (৯ নভেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে আন্তঃদেশীয় অপরাধ […]

গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

দেশের তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের নতুন মজুরি কাঠামো নির্ধারণে সর্বনিম্ন মাসিক বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছেন শ্রমিক প্রতিনিধিরা। পাশাপাশি গ্রেডভেদে সর্বোচ্চ বেতন ৪৮ হাজার টাকা নির্ধারণের প্রস্তাবও দেওয়া হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আয়োজিত ব্রিফিংয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী এ তথ্য […]

ময়মনসিংহে জুলাই শহীদ সাগর চত্বরে অগ্নিসংযোগ, গ্রেপ্তারের দাবিতে আমরণ অনশন

ময়মনসিংহে অবস্থিত জুলাই শহীদ সাগর চত্বরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার রাত ১টার পর নগরের সারদা ঘোষ রোড এলাকায় দুর্বৃত্তরা চত্বরটিতে আগুন দেওয়া হয়। এতে স্টিলের তৈরি স্মৃতিফলকটি পুড়ে বিবর্ণ হয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আমরণ অনশনে বসেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবিরুল ইসলাম অগ্নিসংযোগের […]

শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন, দিল্লি হাইকমিশনের ই-মেইল ঢাকায়

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর অনুরোধ জানিয়ে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে ই-মেইল পাঠিয়েছে লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স। ই-মেইলটি পাওয়ার পর পরবর্তী করণীয় জানতে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে হাইকমিশন। সোমবার সকালে দিল্লির একটি কূটনৈতিক সূত্র ই-মেইল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রও জানিয়েছে, এ ধরনের একটি […]

ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস

তপু রায়হান রাব্বি || ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধি ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ফুলপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, সমবায় খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। রোববার (৮ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় […]

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিকের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। রোববার (৮ নভেম্বর) দেওয়া এক শোকবার্তায় প্রধানমন্ত্রী জানান, গত ৭ নভেম্বর সৌদি আরবে সংঘটিত দুর্ঘটনায় সাত বাংলাদেশির মৃত্যু ও ছয়জন আহত হওয়ার ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ […]

মানুষের জীবনযাত্রা ও অর্থনীতির চিত্র বদলে দিতে ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়ক চার লেনে উন্নীতকরণে ডেপুটি স্পিকারের ডিও লেটার

ময়মনসিংহ বিভাগের ব্যস্ততম রাস্তা ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়ক চার লেনে উন্নীত করার জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে ডিও লেটার দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। রবিবার (৮ নভেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বরাবর তিনি এই চিঠি প্রেরণ করেন। চিঠিতে বলা হয়, “উপর্যুক্ত বিষয়ে আপনার […]

সব ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দেশি-বিদেশি কোনো ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের মানুষকে আর দাবিয়ে রাখা যাবে না। ১৯৭৫ সালের সিপাহি-জনতার বিপ্লব এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের চেতনায় সব ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেওয়া হবে। শনিবার ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও […]

শেখ হাসিনা দেশে ফিরলে হাতকড়া পরানো হবে: তথ্য প্রতিমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে হাতকড়া পরিয়ে বিচারের মুখোমুখি করা হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে ওঠা অপরাধের অভিযোগের বিচার নিশ্চিত করা হবে। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও […]

ফুলপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে এ অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধণা ত্রিপুরার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফিরোজ হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক […]