আওয়ামী লীগের প্রচার-প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে বিধিনিষেধ মানার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

বাংলাদেশ আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) এবং দলটির অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রমের পাশাপাশি গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রচার-প্রচারণাও নিষিদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, ২০২৫ সালের ১২ মে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা […]

শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন—জানি না: নুর

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, সে বিষয়ে নিশ্চিত নন বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেছেন, শেখ হাসিনার নামে বিভিন্ন সময়ে যেসব বক্তব্য প্রচারিত হচ্ছে, সেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি, নাকি বাস্তব—তা নিয়েও প্রশ্ন রয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস […]

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় ১৪ প্লাটুন, রাজধানীর মিরপুরে ৩ প্লাটুন, নারায়ণগঞ্জে ৯ প্লাটুন […]

ফরিদপুরে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালক দগ্ধ হয়ে নিহত

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : ফরিদপুরে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক কালাচাঁদ (৫০) দগ্ধ হয়ে মারা গেছেন। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টা ৫০ মিনিটের দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কালাচাঁদ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামের বাসিন্দা। তিনি ফরিদপুর-টেকেরহাট-মাদারীপুর রুটে […]

সেনাসদস্য হত্যা মামলার প্রধান আসামি রোহিঙ্গা মোহাম্মদ: দিনমজুর থেকে যেভাবে হয়ে উঠলেন পাহাড়ের ত্রাস

কক্সবাজারের টেকনাফে মানব পাচারকারীদের গুলিতে সেনাসদস্য তিতাস শেখ (২৭) নিহতের ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় রোহিঙ্গা নাগরিক মোহাম্মদকে প্রধান আসামি করা হয়েছে। টেকনাফের শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এই বাসিন্দাসহ এজাহারভুক্ত ছয়জনকে ইতোমধ্যে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। মোহাম্মদের আটকের খবর ছড়িয়ে পড়ার পর পরই ক্যাম্পের ঘর ছেড়ে গা ঢাকা দিয়েছে তার স্ত্রী ও সন্তানরা। যেভাবে […]

দুর্গাপুরের পর্যটন বিকাশের নতুন দিগন্ত, পর্যটনকেন্দ্রিক উন্নয়ন ও পর্যটন ব্যবস্থাপনা শীর্ষক সভা

নৈসর্গিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি নেত্রকোণার সুসঙ্গ দুর্গাপুরের পর্যটন বিকাশে এবার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে। অপার সম্ভাবনাময় এই পর্যটনকে নতুন মাত্রা দিতে এরই মধ্যে উদ্যোগ গ্রহণ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। দুর্গাপুরের পর্যটনকে এগিয়ে নেবার প্রয়াসে সেই উদ্যোগের ধারাবাহিকতায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয়পুরের সাদামাটির পাহাড়ে অনুষ্ঠিত […]

হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১,৪৪০

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৪০ জন। এ নিয়ে চলতি বছরে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৮৪ জনে। সোমবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিনে বলা হয়েছে, […]

চট্টগ্রামে শ্রমিকবাহী বাসের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা, হেলপার নিহতসহ আহত ১৮

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় পোশাক কারখানার শ্রমিকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা দিয়েছে। এতে বাসের হেলপার মো. আলমগীর নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৮ শ্রমিক। দুর্ঘটনার পর বাসটি জব্দ করেছে পুলিশ এবং চালককে আটক করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পতেঙ্গার সি-বিচ এলাকা থেকে প্রায় এক কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। […]

কপ৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩১-এ (COP31) যোগ দিতে মঙ্গলবার তিন দিনের সফরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুরস্কের আনতালিয়ায় মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অনুষ্ঠিতব্য এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি। সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তুরস্ক সফরের প্রস্তুতি ও কর্মসূচির […]

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনে এ অধিবেশন শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত এ অধিবেশন চলার কথা রয়েছে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এবারের অধিবেশন আট কার্যদিবস চলতে পারে। সরকারি ছুটির […]