ফুলপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

তপু রায়হান রাব্বি || ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধি ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে এ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধণা ত্রিপুরার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) […]
সকাল থেকেই উত্তপ্ত আশুলিয়া, শ্রমিক-পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চল। কয়েক দিনের ধারাবাহিকতায় মঙ্গলবারও শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। সকাল ৯টার দিকে আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বিভিন্ন পয়েন্টে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। থেমে থেমে চলা এ সংঘাতে পুরো শিল্পাঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। […]
গাজীপুরের সালনায় শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে আন্দোলন করা পোশাক শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। তবে […]
রাজধানীতে সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীতে দুদিনব্যাপী সোলার এক্সপো-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে আগারগাঁওয়ের চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। ‘ছাদের প্রতিটি ইঞ্চি কাজে লাগান, সৌরবিদ্যুৎ থেকে আয় বাড়ান’ প্রতিপাদ্যে আয়োজিত এ প্রদর্শনী উদ্বোধনের পর প্রধানমন্ত্রী ঘুরে ঘুরে বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এক্সপোতে সৌরবিদ্যুৎ খাতের আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন তুলে ধরা […]
শূন্য পাস প্রতিষ্ঠানের এমপিও বাতিলের চিন্তা সরকারের

এইচএসসি ও সমমানে এবার শূন্য পাস প্রতিষ্ঠান ২৯৩টি চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি এমন শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। ইতোমধ্যে এসব প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া শুরু হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে প্রতিষ্ঠানগুলোর জবাব পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড। সন্তোষজনক জবাব দিতে […]
আজ সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে আজ শপথ নিতে যাচ্ছেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসন-২৩ থেকে নির্বাচিত এলিজা জামান। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঠাকুরগাঁও-১ (সদর-রুহিয়া-ভুল্লী) আসনের উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ […]
ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলায় দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ডে এমপিপুত্র

নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলায় স্থানীয় সংসদ সদস্য আবদুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে দ্বিতীয় দফায় আরও দুই দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২ নভেম্বর) সকালে গুরুদাসপুর আমলি আদালতের বিচারক মাহমুদুল হাসান রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন। নাটোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, […]
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাংবাদিক ও বিজিবি সদস্য আহত

শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিকদের আন্দোলনের কারণে দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হলেও থামেনি বিক্ষোভ। সোমবার (২ নভেম্বর) সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকেরা। তাঁদের সরাতে গেলে পুলিশ ও বিজিবি সদস্যদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ও […]
সংগ্রাম পেরিয়ে সাফল্যের শিখরে দুর্গাপুরের অমিত খান, বিসিএস ক্যাডার হিসেবে নতুন কর্মজীবন শুরু

বিসিএস ক্যাডার হিসেবে নিজের নতুন কর্মজীবন শুরু করলেন নেত্রকোণার দুর্গাপুর উপজেলার অদম্য মেধাবী অমিত খান অমি। রবিবার (১ নভেম্বর) খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তিনি সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন। ৪৫ তম বিসিএস এ উত্তীর্ণ হয়ে অমিত খান প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন। দুর্গাপুরের ঝাঞ্জাইল এলাকায় বেড়ে ওঠা অমিত খান খুলনা প্রকৌশল ও প্রযুক্তি […]
শ্রমিক বিক্ষোভে গাজীপুর-সাভারের ৮০ কারখানায় ছুটি ঘোষণা

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে সাভার ও গাজীপুরের শিল্পাঞ্চল। উদ্ভূত পরিস্থিতিতে দুই এলাকায় অন্তত ৮০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক ও কারখানার সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রোববার (১ নভেম্বর) সকাল থেকে শ্রমিকদের আন্দোলন শুরু হয়। বেলা […]