🏠︎ » শিক্ষা » এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের

এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক

এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিতে পারবে না বলে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (১৮ নভেম্বর) একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন আদালত।

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আগামী ২৩ নভেম্বর প্রকাশের কথা রয়েছে। ওই ফল প্রকাশের আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।

চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় ৫ লাখ ৭ হাজারের বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা এক মাসের মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে আবার পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

তবে এসব পরীক্ষার ফল প্রকাশ হতে হতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ হারানোর আশঙ্কা তৈরি হয়েছে শিক্ষার্থীদের মধ্যে। এ পরিস্থিতিতে ভর্তি পরীক্ষার সময়সূচি ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের বিষয়টি বিবেচনায় নিয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ