🏠︎ » জাতীয় » ‘জালিয়াতি’ করে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগে পাওয়া, তিন উপসচিব ওএসডি

‘জালিয়াতি’ করে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগে পাওয়া, তিন উপসচিব ওএসডি

মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়ার ক্ষেত্রে জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার পর তিন উপসচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বুধবার (২৮ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাঁদের ওএসডি করা হয়।

ওএসডি হওয়া কর্মকর্তারা হলেন জামালপুর জোনের জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসচিব) মো. তোফাজ্জল হোসেন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) পরিচালক (উপসচিব) রকিবুর রহমান খান এবং বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের সচিব (উপসচিব) নাহিদা বারিক। তাঁরা সবাই ২৯তম বিসিএসের কর্মকর্তা।

অভিযোগ রয়েছে, মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেলেও নিয়োগের সময় তাঁদের কেউই ওই কোটায় প্রার্থী হিসেবে আবেদন করেননি। এ ঘটনায় দীর্ঘদিন ধরে তদন্ত চালায় দুদক।

দুদকের তদন্তে এই তিন উপসচিবসহ মোট ছয় কর্মকর্তার বিরুদ্ধে জালিয়াতির তথ্য পাওয়ার কথা জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে চলতি বছরের জানুয়ারিতে তাঁদের বিরুদ্ধে মামলা করে সংস্থাটি। বাকি তিন কর্মকর্তা অন্য ক্যাডারের বলে জানা গেছে।

তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি। মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অভিযোগগুলোকে বিচারাধীন বিষয় হিসেবে বিবেচনা করতে হবে।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ