ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে সাতজন নিহতের মামলায় রাজীব পরিবহনের চালক গ্রেপ্তার

ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহতের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি বাসচালক ইকবাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুর জেলার বাসন থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল। গ্রেপ্তার ইকবাল হোসেন গাজীপুর সদর উপজেলার পালের পাড়া […]

১৫ বছর ধরে স্ত্রীর কবর পরিষ্কার করেন ৮৫ বছরের আইনজীবী মওলা বক্স

দিনাজপুরের বিরামপুরে স্ত্রীর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট মওলা বক্স। বয়স ৮৫ বছর হলেও প্রতিদিন সকালে ঝাঁটা হাতে ছুটে যান কবরস্থানে। সেখানে প্রয়াত স্ত্রী জাহানারা বেগম ঝর্ণার কবর পরিষ্কার করার পাশাপাশি পরিচ্ছন্ন রাখেন কবরস্থানের পথঘাট ও আশপাশের এলাকা। টানা ১৫ বছর ধরে নীরবে এ কাজ করে যাচ্ছেন তিনি। বিরামপুর […]

২২ দিনের নিষেধাজ্ঞা শেষ, মধ্যরাত থেকেই মাছ ধরতে নামছেন চাঁদপুরের জেলেরা

চাঁদপুর প্রতিনিধি : দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আবারও পদ্মা-মেঘনা নদীতে মাছ ধরতে নামার প্রস্তুতি নিচ্ছেন চাঁদপুরের জেলেরা। মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে সরকারের দেওয়া নিষেধাজ্ঞা বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১২টায় শেষ হচ্ছে। এরপরই নদীতে মাছ শিকারে যাওয়ার কথা রয়েছে তাঁদের। জানা গেছে, নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর চাঁদপুরের পদ্মা-মেঘনা ও ধনাগোদা নদীসহ নির্ধারিত প্রায় ৭০ […]

তাহসিফ সাউরির শরীরে দৃশ্যমান আঘাতের চিহ্ন নেই: নৌপুলিশ

তুরাগ নদ থেকে উদ্ধার করা বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহে বাইরে থেকে দৃশ্যমান কোনো আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে নৌপুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকা জেলা নৌপুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, প্রাথমিকভাবে […]

কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় অপর তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁদের অর্ধেকের বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন […]

রামু-মরিচ্যা সড়কে ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, সড়ক অবরোধ করে বিক্ষোভ

ঈদগাঁও (কক্সবাজার) সংবাদদাতা : কক্সবাজারের রামুতে ইজিবাইকের ধাক্কায় মাহিয়া (৮) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনার পর সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে স্পিডব্রেকার নির্মাণের দাবিতে রামু-মরিচ্যা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নের পাঞ্জাখানা এলাকায় স্কুলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। মাহিয়ার মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী রামু-মরিচ্যা সড়কে গাছসহ […]

তারাকান্দায় কভার ভ্যানের চাপায় দুই ভাই বোনের মৃত্যু

তপু রায়হান রাব্বি,ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের তারাকান্দায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় মেসার্স ফকির হ্যাচারি অ্যান্ড ফিশারির অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, তারাকানার পশ্চিম তালদিঘী ফকির বাড়ির মোঃ মোখলেসুর রহমান ফকির ও ফাতেমা আক্তারের দুই শিশু সন্তান আরবিয়া আক্তার (৮) এবং রাবিয়া আক্তার (৬)। জানা গেছে, ময়মনসিংহ […]

সততা ও পেশাদারিত্বে জনগণের আস্থা অর্জন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সততা, দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে নবনিযুক্ত পুলিশ সার্জেন্ট ও সাব-ইন্সপেক্টরদের (এসআই) নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ভয়ভীতি ও পক্ষপাতিত্বের ঊর্ধ্বে থেকে সব শ্রেণি-পেশার মানুষের আইনি সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জনগণের পাশে থেকে সেবা প্রদানের মাধ্যমে নিজেদের প্রকৃত অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে প্রতিষ্ঠিত করতে […]

সমু চৌধুরীর চিকিৎসার সব ব্যয় বহন করবে অভিনয়শিল্পী সংঘ

দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছেন অভিনেতা সমু চৌধুরী। আর্থিক সংকটের কারণে এত দিন তার প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছিল না পরিবার। এবার তার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে অভিনয়শিল্পী সংঘ। পরিবারের সম্মতি পাওয়ার পর ইতিমধ্যে চিকিৎসার প্রক্রিয়াও শুরু করেছে সংগঠনটি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সমু চৌধুরীর কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়লে তার শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ […]

‘জালিয়াতি’ করে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগে পাওয়া, তিন উপসচিব ওএসডি

মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়ার ক্ষেত্রে জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার পর তিন উপসচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (২৮ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাঁদের ওএসডি করা হয়। ওএসডি হওয়া কর্মকর্তারা হলেন জামালপুর জোনের জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসচিব) মো. তোফাজ্জল হোসেন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের […]